জাকির খানের নিরাপত্তা চান মা, থানায় জিডি

এবার ছেলের জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তার কথা জানালেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মা আছিয়া বেগম। কোনো কুচক্রী মহলের দ্বারা তার ছেলে ক্ষতির শিকার হতে পারেন বলে আশঙ্কা তার। আর সেটি জানিয়ে নিরাপত্তা চেয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। গতকাল বুধবার আছিয়া বেগম নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জিডিটি করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, ‘আমার ছেলে জাকির খান বিএনপির রাজনীতি করায় প্রতিহিংসার কারণে বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন সময়ে মিথ্যা মামলায় জড়িত করে। আওয়ামী লীগ আমলে তিনি দীর্ঘদিন জেল খেটেছেন। বর্তমানে ওই সব মামলায় খালাস পেয়ে বিএনপির সব কর্মসূচি পালন করে আসছেন।’

তিনি বলেন, ‘বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কুচক্রী মহল জাকির খানের ক্ষতিসাধন করতে পারে। ফলে তিনি তার ছেলের (জাকির খান) নিরাপত্তা চান।’

প্রসঙ্গত, জাকির খানের বিরুদ্ধে ব্যবসায়ী নেতা শাব্বির আলম খন্দকার হত্যাসহ ৪টি হত্যাসহ মোট ৩৩টি মামলা রয়েছে। এসব মামলায় বিভিন্ন সময় কারাগারে ছিলেন তিনি। ২০০৩ সালে ব্যবসায়ী নেতা শাব্বির আলম হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার এড়াতে জাকির খান দেশ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান। দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর গোপনে দেশে ফিরলে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বিদেশি পিস্তলসহ জাকির খানকে গ্রেপ্তার করে র‍্যাব। 

এর পর থেকে নারায়ণগঞ্জ কারাগারে ছিলেন তিনি। সর্বশেষ চলতি বছরের ৭ জানুয়ারি ব্যবসায়ী নেতা শাব্বির আলম হত্যা মামলার রায়ে জাকির খানসহ সব আসামি খালাস পান। চলতি বছরের ১৩ এপ্রিল তিনি কারামুক্ত হন। এদিন শহরজুড়ে ব্যাপক শোডাউন দিয়ে আলোচনায় আসেন জাকির খান। এরপর থেকে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তাকে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026
img
সাতসকালে দেশে স্বর্ণের দামে বড় লাফ Feb 07, 2026
img
বড় পরিসরে আসছে 'লোকাহ ২' Feb 07, 2026
img
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি Feb 07, 2026
img
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮ Feb 07, 2026
img
একসঙ্গে ৩টি ধারাবাহিকে অভিনয়, কাকে কৃতিত্ব দিলেন ভাস্বর? Feb 07, 2026
img
যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা চালু ২৫ ফেব্রুয়ারি Feb 07, 2026
img

মার্কিন গোয়েন্দা সংস্থার নথির তথ্য

ইসরায়েলি গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন 'এপস্টেইন' Feb 07, 2026
img
'ধুরন্ধর ২'-এ চমক, রহস্যময় চরিত্রে সালমান খানের গুঞ্জন! Feb 07, 2026
img
রাজনৈতিক লড়াইয়ে আমরা আহত বা অসুস্থ কাউকে চাই না : জিল্লুর রহমান Feb 07, 2026
img
ঘুম নষ্ট করছে ফোন? ‘ডিজিটাল সানসেট’ কিভাবে হতে পারে সমাধান Feb 07, 2026