লক্ষ্মীপুরে নির্বাচনি বিধি লঙ্ঘন, ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

লক্ষ্মীপুরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে বিএনপির প্রার্থীর পক্ষে জনসভার আয়োজন করায় এক ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভুঁইয়া।

অভিযুক্ত নয়ন আক্তার চররমনী মোহন ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান।

জানা গেছে, চর রমনী মোহন ইউনিয়নে মধ্য চর রমনী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর-২ আসনের বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে এ সভার আয়োজন করা হয়। তবে প্রার্থী সভায় উপস্থিত ছিলেন না। জেলা প্রশাসকের মিডিয়া সেলের থেকে জানানো হয়, বিকেলে চর রমনীমোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামে নির্বাচনি আচণবিধি লঙ্ঘন করে নির্বাচনি সভা আয়োজন করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে আব্দুর রহিম নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ নাহিদ শেখ সুমন। দণ্ডিত আব্দুর রহিম চররমনী মোহন গ্রামের মৃত রফিক সর্দারের ছেলে।

এসময় দণ্ডিত ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে অপর আরেকজন অভিযুক্ত নয়ন আক্তারের বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছেন। নয়ন চররমনী মোহন ইউনিয়ন পরিষদের সদস্য ও দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান। 

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী বা তার সমর্থক প্রশাসনের পূর্বানুমতি ছাড়া কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল বা শোভাযাত্রা করতে পারবেন না। অনুমতি ব্যতীত এ ধরনের কর্মসূচি পালন করা হলে তা সরাসরি আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজাউল করীম Feb 05, 2026
img
শহর মাতাতে প্রস্তুত লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’ Feb 05, 2026
img
শুক্রবার দক্ষিণাঞ্চলের ৩ জেলায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 05, 2026
img
গানের মঞ্চ থেকে বিয়ের মণ্ডপ, সয়মের জীবনে এল নতুন সুর! Feb 05, 2026
img
আমি নতুন কেউ নই, প্রায় ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক: মির্জা ফখরুল Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার Feb 05, 2026
img
'অন্তর্বতী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি' Feb 05, 2026
img
ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা: মির্জা আব্বাস Feb 05, 2026
img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026
img
উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ২ দিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত Feb 05, 2026
img
২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা Feb 05, 2026
img
আফরান নিশোর নতুন সিনেমা ‘প্রেমিক’ নিয়ে গুঞ্জন Feb 05, 2026
img
আমি একবারও বলবো না যে আমাকে ভোট দেন: সারজিস আলম Feb 05, 2026
img
জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর Feb 05, 2026
img
৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু Feb 05, 2026
img
জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম Feb 05, 2026
img
উত্তেজনার মাঝেই পারস্য উপসাগর থেকে ২টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন প্রয়াত আইয়ুব বাচ্চু Feb 05, 2026
img
গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনা রাজনীতিকে লাল কার্ড: জামায়াত আমির Feb 05, 2026