মার্কিন গোয়েন্দা তথ্য

পুরো ইউক্রেন ও ইউরোপের কিছু অঞ্চল দখল করার পরিকল্পনা পুতিনের

মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য এখনো বদলায়নি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী, পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অধীন থাকা ইউরোপের কিছু অঞ্চল পুনরুদ্ধারের পরিকল্পনাও তার রয়েছে।


বিষয়টি সম্পর্কে অবগত ছয়টি সূত্র জানিয়েছে, যুদ্ধের অবসান নিয়ে আলোচনা চললেও সাম্প্রতিক গোয়েন্দা বিশ্লেষণগুলো এই আশঙ্কাই তুলে ধরছে।

এই মূল্যায়ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শান্তি আলোচনাকারী দলের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। ট্রাম্প ও তার প্রতিনিধিরা দাবি করে আসছেন, পুতিন যুদ্ধ শেষ করতে আগ্রহী।
মার্কিন গোয়েন্দা তথ্য আরও বলছে, ইউরোপের জন্য পুতিন কোনো হুমকি নন-রুশ প্রেসিডেন্টের এমন বক্তব্যেরও সঙ্গে এসব প্রতিবেদনের মিল নেই। ২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ধারাবাহিকভাবে একই ধরনের মূল্যায়ন দিয়ে আসছে।

গোয়েন্দা সূত্রগুলোর মতে, ইউরোপের বিভিন্ন দেশ ও তাদের গোয়েন্দা সংস্থাও মনে করে পুতিন শুধু ইউক্রেন নয়, সাবেক সোভিয়েত ব্লকের কয়েকটি দেশ-যার মধ্যে ন্যাটোভুক্ত রাষ্ট্রও রয়েছে-সেগুলোর দিকেও নজর রাখছেন।

মার্কিন প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির ডেমোক্র্যাট সদস্য মাইক কুইগলি বলেন, গোয়েন্দা তথ্য বরাবরই বলছে, পুতিন আরও বেশি চাইছেন। ইউরোপীয়রা এতে নিশ্চিত। পোল্যান্ড নিশ্চিত। বাল্টিক দেশগুলো মনে করে তারাই প্রথম লক্ষ্য।

বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে রয়েছে লুহানস্ক ও দোনেৎস্কের বড় অংশ, জাপোরিঝঝিয়া ও খেরসনের কিছু এলাকা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্রিমিয়া উপদ্বীপ।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেন, যুদ্ধ শেষ করার বিষয়ে প্রেসিডেন্টের দল উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং শান্তি চুক্তি আগের যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি। তবে তিনি গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে সরাসরি মন্তব্য করেননি।

টিজে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026
img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026
img
নির্বাচনী সফরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026
img
সরকারে এলে পাহাড়ি-বাঙালি রেষারেষি বন্ধ করবো : জামায়াত আমির Feb 04, 2026
img
পুতিনের সঙ্গে ভিডিও কল, অতঃপর ট্রাম্পের সঙ্গে ফোনালাপ শির Feb 04, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি : জামায়াত আমির Feb 04, 2026
img
সারজিস আলমকে জরিমানা Feb 04, 2026
img
কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা হবে ৫, বাকি ৩ ঘণ্টার ভর্তুকি দেবে সরকার: জামায়াত আমির Feb 04, 2026
img
মুনমুন সেন কেন মহানায়িকার ব্যর্থ উত্তরসূরি? Feb 04, 2026
img
১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত কর্মের হাতে পরিণত হবে: সালাহউদ্দিন আহমদ Feb 04, 2026
img
‘ধুরন্ধর ২’-তে কি সালমান থাকছেন? বলিউডে জোর গুঞ্জন Feb 04, 2026
img
বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ : আমানউল্লাহ আমান Feb 04, 2026
img
একটি অশুভ চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: আমিনুল হক Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
শুটিংয়ে গর্ভপাত হয়েছিল অর্চনা পূরণ সিং-এর! Feb 04, 2026
img
খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
'ব্যালটের সিল বানানোর ঘটনায় জড়িত জামায়াতের নেতা' - আদালতে স্বীকারোক্তি Feb 04, 2026