মাচাদোকে পুরস্কার দেয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সুইডেনে অপরাধমূলক অভিযোগ দায়ের করেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

তিনি এই সিদ্ধান্তকে নোবেল তহবিলের চরম অপব্যবহার এবং সুইডিশ আইনের অধীনে যুদ্ধাপরাধে সহায়তা করার শামিল বলে অভিহিত করেছেন।

বুধবার (১৭ই ডিসেম্বর) দায়ের করা এই অভিযোগে অ্যাসাঞ্জ নোবেল ফাউন্ডেশনের নেতৃত্বসহ সংস্থাটির সঙ্গে সংশ্লিষ্ট ৩০ জন ব্যক্তির বিরুদ্ধে তহবিল তছরুপ, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধে সহায়তার অভিযোগ এনেছেন। একইসঙ্গে তিনি মাচাদোকে পুরস্কারের ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা অর্থ হস্তান্তর স্থগিত করার আবেদন জানিয়েছেন।

অভিযোগে অ্যাসাঞ্জ বলেন, মাচাদোকে এই পুরস্কার দেওয়ার মাধ্যমে শান্তির একটি মাধ্যমকে যুদ্ধের হাতিয়ারে রূপান্তর করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র যে সামরিক চাপ প্রয়োগ করছে, মাচাদো তাতে সমর্থন যুগিয়েছেন এবং উসকানি দিয়েছেন। অ্যাসাঞ্জের মতে, এটি আন্তর্জাতিক অপরাধের সামিল।

উল্লেখ্য, গত অক্টোবরে নোবেল কমিটি মারিয়া কোরিনা মাচাদোকে শান্তি পুরস্কারে ভূষিত করে। গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য শান্তিপূর্ণ সংগ্রামের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয় বলে তখন জানিয়েছিল কমিটি।

তথ্যসূত্র: আল জাজিরা

আইআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026
img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026
img
নির্বাচনী সফরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026
img
সরকারে এলে পাহাড়ি-বাঙালি রেষারেষি বন্ধ করবো : জামায়াত আমির Feb 04, 2026
img
পুতিনের সঙ্গে ভিডিও কল, অতঃপর ট্রাম্পের সঙ্গে ফোনালাপ শির Feb 04, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি : জামায়াত আমির Feb 04, 2026
img
সারজিস আলমকে জরিমানা Feb 04, 2026
img
কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা হবে ৫, বাকি ৩ ঘণ্টার ভর্তুকি দেবে সরকার: জামায়াত আমির Feb 04, 2026
img
মুনমুন সেন কেন মহানায়িকার ব্যর্থ উত্তরসূরি? Feb 04, 2026
img
১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত কর্মের হাতে পরিণত হবে: সালাহউদ্দিন আহমদ Feb 04, 2026
img
‘ধুরন্ধর ২’-তে কি সালমান থাকছেন? বলিউডে জোর গুঞ্জন Feb 04, 2026
img
বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ : আমানউল্লাহ আমান Feb 04, 2026
img
একটি অশুভ চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: আমিনুল হক Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
শুটিংয়ে গর্ভপাত হয়েছিল অর্চনা পূরণ সিং-এর! Feb 04, 2026
img
খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
'ব্যালটের সিল বানানোর ঘটনায় জড়িত জামায়াতের নেতা' - আদালতে স্বীকারোক্তি Feb 04, 2026