মাস শেষে শৈত্যপ্রবাহের সম্ভাবনা

দিনাজপুরে তাপমাত্রা বাড়লেও বায়ুমণ্ডলের উপরিভাগে জলীয় বাষ্প বা কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় শীতের দাপট বেড়েছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত জেলায় সুর্যের মুখ দেখা যায়নি। 

চলতি মাসের ২০ দিনে দিনাজপুরে তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। গত ১ ডিসেম্বর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ শনিবার (২০ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। মাঝে ১৮ তিন ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। এতে দিনাজপুরের মানুষ এবার শীতের তীব্রতা অনুভব করতে পারেনি। তবে গতকাল  শুক্রবার সন্ধ্যার পর থেকে আজ শনিবার সকাল ১০টার দিকে এ প্রতিবেদন  লেখার সময় পর্যন্ত দিনাজপুরে হিমেল বাতাস প্রবাহিত হচ্ছে।

সকাল থেকে সুর্যের মুখ দেখা যায়নি। এতে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। 

স্থানীয় সূত্র জানায়, ছুটির দিন হওয়ায় মানুষ ঘর থেকে কম বের হয়েছে। যারা কাজের সন্ধ্যানে বের হয়েছেন, তাদের আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

এবার এখনও দিনাজপুরে খুব একটা শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি।

শহরে কাজের সন্ধ্যানে আসা সহরাফ হোসেন বলেন, ‘শীত বেড়েছে এখনও কাজ পাইনি। হয়তো ফিরে যেতে হবে।’ নয়ন আলী নামের এক ব্যক্তি বলেন, শীত বর্ষা আর প্রচণ্ড গরমে কাজ থাকে না। তখন আমাদের মতো দিনমজুরদের খেয়ে না খেয়ে কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয়।

আজ হঠাৎ করেই ঠাণ্ড বাতাস বইছে। সূর্যও ওঠেনি।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বায়ুমণ্ডলের উপরিভাগে জলীয় বাষ্প বা কুয়াশার পরিমাণ বেড়েছে। তাই এ সময় সূর্যের আলোর প্রখরতা বা দাপট অনেকটাই কম থাকবে। এতে আগামী দুই-তিন দিন দিনের তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা সামান্য হ্রাস- বৃদ্ধি হতে পারে। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে ২৩ তারিখের পর রাতের তাপমাত্রা ক্রমশ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডিসেম্বরের শেষের দিকে কিছু স্থানে শৈত্যপ্রবাহ বা শৈত্যপ্রবাহের মতো অবস্থা সৃষ্টি হতে পারে।

টিজে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026