এক ছাদের নীচে দুই জগৎ, সোনাক্ষী ও জহিরের বাড়িতে চমক

সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবালের বাড়িতে পা দিয়েই চমকে উঠেছেন ফরাহ খান। এত বড় বাড়ি, এত আলাদা আলাদা ভাবনায় সাজানো অন্দর—সব মিলিয়ে পরিচালক যেন কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিলেন, তিনি কোনও তারকার বাসভবনে এসেছেন, না কি কোনও বিশাল স্টুডিয়োয়। সঙ্গে থাকা তাঁর রন্ধনশিল্পী দিলীপের প্রতিক্রিয়াও ছিল একইরকম বিস্ময়ে ভরা।

বাড়ির সদর দরজার সামনেই থমকে যান ফরাহ। দরজার বিশালতা দেখে দিলীপ মন্তব্য করেন, মনে হচ্ছে যেন শুটিং ফ্লোরে ঢুকছেন। ফরাহও হাসতে হাসতে বলেন, এমন দরজা সচরাচর বাড়িতে দেখা যায় না। ভিতরে ঢুকেই তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দেন সোনাক্ষীর দিকে এটা কি আদৌ বাড়ি, না কি কোনও স্টুডিয়ো। সোনাক্ষীও মজা করে জবাব দেন, শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া শুরু করেছেন তাঁরা।

এই বাড়ির সবচেয়ে বড় আকর্ষণ তার দ্বিখণ্ডিত বিন্যাস। একই ছাদের নীচে হলেও সোনাক্ষী ও জ়াহিরের পছন্দ-অপছন্দ আলাদা করে ধরা পড়ে। জ়াহিরের অংশটি রঙিন ও প্রাণবন্ত। নীল ও হলুদ সোফা, লাল রঙের ফ্রিজ সব মিলিয়ে একেবারে চোখে পড়ার মতো। এই অংশকে তাঁরা নিজেরাই ডাকেন ‘নিউ ইয়র্ক’। অন্য দিকে সোনাক্ষীর অংশটি তুলনামূলক শান্ত ও নরম। সাদা আর ঘিয়ের মিশেলে সাজানো সেই জায়গায় রয়েছে হালকা রঙের পর্দা ও আসবাব।



জ়াহিরের অংশের দেওয়ালে ঝুলছে একটি হাতে আঁকা ছবি। ছবিটি দেখে ফরাহ খান মজা করে বলে বসেন, সোনাক্ষীর পাশে দাঁড়ানো মানুষটি বুঝি সোনু সুদ। সঙ্গে সঙ্গে সোনাক্ষী হাসতে হাসতে ভুল ভাঙান। জানান, ওই ছবিটি নেপালের এক বন্ধু এঁকেছেন, আর সেটি আসলে জ়াহিরেরই প্রতিকৃতি।

বাড়ির অন্দরসজ্জায় আরও এক চমক ছোট্ট বার। সেটিও দেখে ফরাহ খান অবাক হন। বসার ঘরের ফ্লোটিং টিভি যেন হাওয়ায় ভাসছে এই দৃশ্যেও চোখ ফেরাতে পারেননি তিনি। জ়াহির অবশ্য আশ্বস্ত করেন, টিভিটি পড়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। বাড়ির আর এক কোণে সাজানো তাঁদের ভ্রমণের ছবি, যা এই তারকা দম্পতির ব্যক্তিগত মুহূর্তের গল্প বলে।

সব মিলিয়ে সোনাক্ষী ও জ়া‌হিরের বাড়ি শুধু থাকার জায়গা নয়, বরং তাঁদের রুচি, রসিকতা আর জীবনের রঙিন দিকেরই এক জীবন্ত প্রতিচ্ছবি। আর সেই ঝলক দেখেই ফরাহ খানের বিস্ময় থামেনি এক মুহূর্তের জন্যও।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026