মাইকের সামনে বেশি কিছু বলতে পারি না : বাপ্পারাজ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। পর্দায় তার অভিনয় দর্শকদের বারবার মুগ্ধ করলেও, বাস্তব জীবনে জনসমক্ষে কথা বলতে গেলে কিছুটা জড়তা কাজ করে এই অভিনেতার।

সম্প্রতি একটি সিনেমার অনুষ্ঠানে এসে নিজের সেই কথা জানিয়েছেন। একই সঙ্গে প্রশংসা করলেন তরুণ প্রজন্মের অভিনেতা সিয়াম আহমেদ ও নতুন চলচ্চিত্র ‘রাক্ষস’-এর পুরো টিমের।

অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে নিয়ে বাপ্পারাজ বলেন, ‘আমি আসলে মাইকের সামনে বেশি কিছু বলতে পারি না, প্যাঁচ খেয়ে যাই। তারপরও বলতে চাই- হৃদয়, সুমি, আজিজ ভাই, আপনারা একটি চমৎকার টিম। উনাদের একটি ছবিতে কিছুদিন আগে আমি কাজ করেছি, সেই অভিজ্ঞতা থেকেই বলছি তারা খুব গুছিয়ে কাজ করেন।’



বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বাপ্পারাজ তাকে ‘ছোট ভাই’ সম্বোধন করে বলেন, ‘সিয়ামের সাথে আমি কাজ করেছি। ও একাধারে একজন চমৎকার মানুষ এবং দারুণ একজন অভিনেতা।’

‘রাক্ষস’ নিয়ে বাপ্পারাজের ভাষ্য, ‘নতুন ছবি ‘রাক্ষস’-এর জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। আপনারা সবাই এই টিমের জন্য দোয়া করবেন এবং তাদের পাশে থাকবেন। কারণ আপনাদের ভালোবাসা ও মূল্যায়ন আমাদের ভীষণ প্রয়োজন।’

চলচ্চিত্রের বিকাশে দর্শকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বাপ্পারাজ আরও বলেন, ‘আমরা অনেক কষ্ট করে অনেক কিছু বানাই কেবল আপনাদের কাছে পৌঁছানোর জন্য। এই পথচলায় আপনাদের অনুপ্রেরণা আর সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমি আশা করব, আপনারা সবাই ‘রাক্ষস’ টিমকে সাপোর্ট করবেন।’

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026