নিজেকে বদলানোর পেছনে রয়েছে সময়ের সঠিক ব্যবহার: শাকিব খান

ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান কীভাবে বারবার নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন এ প্রশ্ন ভক্তদের মধ্যে বহুদিনের। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া একটি ছবির মন্তব্য ঘরে এমনই এক প্রশ্নের মুখোমুখি হন এই জনপ্রিয় অভিনেতা।

ওই ভক্ত শাকিব খানকে মেনশন করে লেখেন, “ভাই কেমনে সম্ভব? একটা মানুষ এতো তাড়াতাড়ি কীভাবে নিজেকে চেঞ্জ করে ফেলে?”

ভক্তের এমন কৌতূহলের জবাবে শাকিব খান বলেন, নিজেকে বদলানোর পেছনে রয়েছে সময়ের সঠিক ব্যবহার, অভিজ্ঞতা আর শেখার প্রবল আগ্রহ।



ইনস্টাগ্রামে দেওয়া উত্তরে তিনি লেখেন,“সময়, অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগোনো বন্ধ করে, তারা পিছিয়ে পড়ে। আমি থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি, বদলাই, আর বিশ্বাস করি প্রতিটি দিন নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ।”

তিনি ওই ভক্তের উদ্দেশে আরও উৎসাহব্যঞ্জক বার্তা দিয়ে বলেন,“চেষ্টা করো, তুমিও এটা পারবে।”

শাকিব খানের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক ভক্তই তার মন্তব্যকে অনুপ্রেরণামূলক হিসেবে উল্লেখ করছেন।

প্রসঙ্গত, দীর্ঘ আড়াই দশকের ক্যারিয়ারে শাকিব খান শুধু অভিনয় নয়, বরং চরিত্র নির্বাচন, শারীরিক প্রস্তুতি ও পর্দার উপস্থিতিতে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে নিজেকে সময়োপযোগী করে তুলেছেন। সবশেষ তিনি ‘সোলজার’ নামের একটি সিনেমায় অংশ নিয়েছেন। সামনে বহুল প্রতীক্ষিত বড় বাজেটের ‘প্রিন্স’-এর শুটিংয়ে অংশ নিবেন।

আরপি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026