‘আপনি জিতে গেছেন হাদি’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজাকে ঘিরে শনিবার সকাল থেকেই জাতীয় সংসদ ভবন এলাকায় নামে মানুষের ঢল। দল-মত-নির্বিশেষে লাখো মানুষের উপস্থিতিতে দুপুর ২টা ৩০ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তার জানাজা। লাখো মানুষের এই স্বতঃস্ফূর্ত সমাগম ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে।

জানাজার মুহূর্তের ছবি ও অনুভূতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন শোবিজ অঙ্গনের একাধিক তারকা।

চিত্রনায়ক সিয়াম আহমেদ একটি ছবি পোস্ট করে লেখেন, ‘এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।’

অভিনেতা ইরফান সাজ্জাদ তাঁর পোস্টে লেখেন, ‘আপনি জিতে গেছেন হাদি! বলেছিলেন সংসদ নির্বাচনে ৫০০ ভোটও যদি পান, সেটাই আলহামদুলিল্লাহ। আর আজ লক্ষ লক্ষ মানুষ আপনাকে নিয়ে সংসদ ভবনের সামনে!’



রাজনীতিবিদদের প্রতি ইঙ্গিত করে তিনি আরো লেখেন, ‘বছরের পর বছর রাজনীতি করা কতজন বুকে হাত দিয়ে বলতে পারবেন, আপনি মারা গেলে মানুষ জানাজায় আসবে বা আপনাকে মনে রাখবে?’

শেষে ইরফানের প্রার্থনা, ‘রাজনীতি হোক মানুষের অধিকারের জন্য, দেশের জন্য। আপনি জিতে গেছেন হাদি, দেশকে দেখিয়ে দিয়ে গেছেন।
আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

ইরফানের সুরেই অভিনেতা ফারহান আহমেদ জোভান লেখেন, ‘আপনি জিতে গেছেন হাদি… আজ লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য সংসদ ভবনের সামনে! আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি।

মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে হাদির মরদেহ জানাজার জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়।

দুপুর ২টা ৩০ মিনিটে জানাজা সম্পন্ন হয়। এরপর বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন সমাধিতে কবি কাজী নজরুল ইসলামের কবরের দক্ষিণ পাশে তাঁকে দাফন করা হয়।

এমআর/টিকে 


Share this news on:

সর্বশেষ

img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026