কোস্ট গার্ডের পৃথক অভিযানে আটক ৬

অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’ -এর অংশ হিসেবে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় পৃথক অভিযানে ছয়জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল থেকে শনিবার (২০ ডিসেম্বর) সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন-আসাদুজ্জামান সবুজ (৩৪), মো. শাহীন আলম (৪৮), রবিউল ইসলাম লিটু (৫৮), শেখ আজহারুল ইসলাম (৬৭), বিদ্যুৎ বিশ্বাস (৬৬) ও মো. শাহীনুর গাজী (৩৮)।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতায় বাগেরহাটের মোংলা ও মোড়েলগঞ্জ, খুলনার রূপসা ও দাকোপ এবং সাতক্ষীরার শ্যামনগর থানাধীন জয়খালী এলাকায় ৫টি পৃথক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ছয়জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিরা স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মী বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরপি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
পদত্যাগ করছেন টয়োটার প্রধান সাটো, নতুন সিইও হচ্ছেন কেন্টা কন Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক প্রকাশ Feb 06, 2026
img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026
img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026