বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার চলাচলে যুক্তরাষ্ট্রের বাধা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সম্ভাব্য শান্তি আলোচনার অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।

গত শুক্রবার (১৯ ডিসেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৫ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০ দশমিক ৪৭ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ৫১ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৫৬ দশমিক ৬৬ ডলারে লেনদেন শেষ করেছে।

তবে সাপ্তাহিক হিসাবে ব্রেন্ট ও ডব্লিউটিআই- দুটিই প্রায় ১ শতাংশ কমেছে। এর আগের সপ্তাহে এই দুই সূচকেই প্রায় ৪ শতাংশ পতন হয়েছিল।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা নীতিকে ঘিরে সম্ভাব্য সরবরাহ ব্যাঘাতের আশঙ্কা এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি উদ্যোগের ভবিষ্যৎ অনিশ্চয়তা তেলের দামে চাপ সৃষ্টি করছে।

জ্বালানি বাজার বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান রিটারবুশ অ্যান্ড অ্যাসোসিয়েটস এক নোটে জানিয়েছে, ‘ভেনেজুয়েলা ঘিরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ট্যাংকার অবরোধ এবং রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে স্পষ্ট দিকনির্দেশনার অপেক্ষায় বাজার সীমিত পরিসরে ঘুরপাক খাচ্ছে।’

রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি

ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্যোগ নিলেও ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা সিদ্ধান্ত নিয়েছেন, রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত না করে আগামী দুই বছরে ইউক্রেনের প্রতিরক্ষা খাতে ঋণ হিসেবে ৯০ বিলিয়ন ইউরো দেওয়ার জন্য তহবিল ধার করবেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শেষের শর্তে কোনো আপসের ইঙ্গিত দেননি। বরং ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে রুশ সম্পদ দখলের চেষ্টাকে ‘দিবালোকে ডাকাতি’ বলে অভিযোগ করেছেন তিনি।

এদিকে ইউক্রেন প্রথমবারের মতো ভূমধ্যসাগরে রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর একটি তেল ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। এতে রাশিয়ার তেল পরিবহন নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

ভেনেজুয়েলা ইস্যু

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভেনেজুয়েলা ইস্যুতে রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়বে কি না—সে বিষয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন নয়। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা জোরদারের মধ্যেই এই মন্তব্য এসেছে।

বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ১ শতাংশ আসে ভেনেজুয়েলা থেকে। দেশটি সম্প্রতি চীনের উদ্দেশে নিষেধাজ্ঞামুক্ত দুটি তেল কার্গো পাঠানোর অনুমতি দিয়েছে। তবে রাশিয়া থেকে আসা প্রায় তিন লাখ ব্যারেল ন্যাফথা বহনকারী একটি নিষেধাজ্ঞাভুক্ত ট্যাংকার ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ করেছে। আরও কয়েকটি ট্যাংকার চলাচল বন্ধ বা দিক পরিবর্তন করেছে বলে জাহাজ ট্র্যাকিং তথ্য জানিয়েছে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তার স্ত্রী ও ঘনিষ্ঠজনদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যুক্তরাষ্ট্রের উৎপাদন নিয়ে উদ্বেগ

অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেল উৎপাদন নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। বেকার হিউজেসের তথ্য অনুযায়ী, দেশটির সবচেয়ে বড় শেল তেলক্ষেত্র পার্মিয়ান বেসিনে সক্রিয় রিগের সংখ্যা এক সপ্তাহে তিনটি কমে দাঁড়িয়েছে ২৪৬-এ, যা ২০২১ সালের আগস্টের পর সর্বনিম্ন। ভবিষ্যৎ উৎপাদনের আগাম সূচক হিসেবে ধরা হয় রিগ সংখ্যা, ফলে এর পতন আগাম দিনে তেল সরবরাহ কমার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: রয়টার্স

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
এত সীমিত সময়ের প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা : মির্জা আব্বাস Feb 04, 2026
img
২৭ বছরের দাম্পত্যে নতুন উপলব্ধি, স্বামী-স্ত্রী নয়, যমজ হয়ে গেছেন রূপঙ্কর-চৈতালী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা জামায়াতে ইসলামীর Feb 04, 2026
img
প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবারো ৫ আগস্ট নেমে আসবে: হাসনাত আবদুল্লাহ Feb 04, 2026
img
বয়স হয়ে গেছে বলে বিয়ে করতে চাই না: সাফা কবির Feb 04, 2026
img
প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, সবাইকে ক্ষমা করে দিলাম: জামায়াত আমির Feb 04, 2026
img
বিনা বেতনে স্নাতক পর্যন্ত মেয়েদের পড়ালেখার প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
বিমানের ম্যানচেষ্টার-সিলেট ফ্লাইট চালু রাখতে জামায়াতের আমিরের কাছে স্মারকলিপি Feb 04, 2026
img
টলিউডে কাজের সুযোগ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহারে ৩৭ দফা স্বাস্থ্য পরিকল্পনা

ঢাকায় চাপ কমাতে জেলা-উপজেলায় পূর্ণাঙ্গ হাসপাতাল করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
প্রাক্তন অর্জুন কাপুরের দুঃসময়ে কী করলেন মালাইকা? Feb 04, 2026
img
বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান Feb 04, 2026
আলোচনার আগেই যুদ্ধে জড়িয়ে পরবে ইরান-যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

১৫ লাখ ফ্রিল্যান্সার ও ৫ লাখ উদ্যোক্তা তৈরির পরিকল্পনা জামায়াতে ইসলামীর Feb 04, 2026
ভেনেজুয়েলার তেল ভাণ্ডার যেন এক মহাবিস্ময়কর সম্পদ Feb 04, 2026
img
বিএনপিতে যোগ দিলো জামায়াতের ২৫ নেতাকর্মী Feb 04, 2026
টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়েত আমির Feb 04, 2026
ওসিডি’ নয়, সচেতনতার ডাক জয়া আহসানের Feb 04, 2026
img
প্রেসিডেন্ট অপরাধ করলেও সাধারণ মানুষের সমান শাস্তি পাবেন: ডা. শফিকুর রহমান Feb 04, 2026
img

নারায়ণগঞ্জ-১

দিপুকে সমর্থন দিয়ে রুপগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল Feb 04, 2026