ফেনীতে হাদির ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে এনসিপির মশাল মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে ফেনী জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি মশাল বের করা হয়। মিছিলটি ফেনী প্রেসক্লাব, কেন্দ্রীয় বড় মসজিদ, ট্রাংক রোড ও ফেনী মডেল থানা প্রদক্ষিণ করে খেজুর চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময়, 'আমি কে, তুমি কে হাদি হাদি', 'আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো', 'হাদি হত্যার বিচার চাই, বিচার চাই বিচার চাই', 'শেইম শেইম, ইন্টেরিম ইন্টেরিম', 'ভারতীয় আগ্রাসন, বন্ধ কর করতে হবে', 'আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ', 'দিল্লি যাদের মামাবাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি', 'পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি', 'সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ' এমন নানা প্রতিবাদী স্লোগান দেন বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণহত্যা এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত খুনিদের দ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। ঘটনার এতোদিন পার হলেও প্রশাসনের দৃশ্যমান কোনো ভূমিকা নেই। পাশাপাশি আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের অবিলম্বে গ্রেপ্তার, নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ এবং সার্বিক ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জোর দাবি জানান তারা।

এনসিপির ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, এভাবে বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চরম হুমকির মুখে পড়বে। হাদির হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

এ সময় ফেনী জেলা এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক, সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাইমিন তাজিম, এনসিপির কেন্দ্রীয় সংগঠক মনসুর আবদুল্লাহ, যুবশক্তির কেন্দ্রীয় সদস্য পারভেজ হুসাইনসহ যুবশক্তি ও ছাত্রশক্তির সংগঠকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শহরের মুক্ত বাজারে ফেনী জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে হাদিকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026
img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ Feb 06, 2026