রংপুরে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জিএম কাদের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে রংপুর-৩ (সদর ও আংশিক সিটি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকীর কাছে জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান 
এ সময় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু, যুবসংহতির কেন্দ্রীয় নেতা হাসানুজ্জামান নাজিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর-৩ সদর আসনে দলের চেয়ারম্যান জিএম কাদেরের মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে জাতীয় পার্টি আত্মপ্রকাশ করলো তারা নির্বাচনে অংশ নিচ্ছে। তবে নির্বাচনে সকল দলের জন্য মাঠ সমতল রাখার দাবি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে। কমিশন যেন সকল প্রার্থীর প্রতি সমানভাবে আইন প্রয়োগ করে। অনেকে বলেছেন জাতীয় পার্টির দুর্গে হানা দেওয়া হয়েছে। জাতীয় পার্টির জনপ্রিয়তা হ্রাস না বৃদ্ধি হলো তার প্রমাণ নির্বাচনে দেওয়া হবে। আমরা জনগণের দেওয়া মতমতের সঠিক প্রতিফলন চাই।

তিনি আরও বলেন, তিনশ আসনে এখনও ভাইটাল প্রার্থী নির্বাচিত হয়নি। সময়ের আগেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দক্ষ, জনপ্রিয়, যারা বিজয়ী হতে পারবেন কিংবা সম্মানজনক ভোট পাবেন এমন প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়া হবে। আমাদের প্রার্থী তিনশ, আড়াইশ কিংবা দুইশ হতে পারে। আমরা মনে করি দল সঠিক প্রার্থীকে মনোনয়ন দিলে নির্বাচনে জাতীয় পার্টি ভালো ফলাফল করবে।

রংপুর সিটির সাবেক এই মেয়র বলেন, ট্যাগের রাজনীতির কারণে ৫৪ বছরে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই, বিচার বিভাগ কাজ করতে পারছে না। দেশে মবের সংস্কৃতি চালু হয়েছে। দুইশ জনকে নিয়ে মব তৈরি করে যা খুশি তাই করা যাচ্ছে। দেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অনেক সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু দেশের বর্তমান অবস্থা খুবই নাজুক। এখান থেকে দেশকে ঘুরে দাঁড়াতে আরও ২০ বছর সময় লাগবে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একবিন্দু আপস করা হবে না: ইসি মাছউদ Feb 06, 2026
img
নির্বাচনী প্রচারণায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির পার্টস ‘চুরি’ Feb 06, 2026
img
ঝোড়ো ব্যাটিংয়ে বৈভব সূর্যবংশীর রেকর্ড! Feb 06, 2026
img
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা Feb 06, 2026
img
বার বাংলাদেশ পুনর্গঠনের পালা : তারেক রহমান Feb 06, 2026
img
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস আলম Feb 06, 2026
img
ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র Feb 06, 2026
img
ফেনী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫১ কারাবন্দি Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে: খায়রুল কবির খোকন Feb 06, 2026
img
জিয়াউর রহমান দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করেছিলেন: তারেক রহমান Feb 06, 2026
img
এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডসহ ৯ প্রধান প্রতিশ্রুতি Feb 06, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশি ভক্তদের সমর্থন চাইলেন পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
সমগ্র জাতি আজ উন্মুখ হয়ে আছে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান Feb 06, 2026
img
চাঁদাবাজ, মাদক ও দুর্নীতির বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা নাসীরুদ্দীনের Feb 06, 2026
img
কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থীকে পাওয়া গেল নিঝুমদ্বীপে Feb 06, 2026
img
সাবেক ও বর্তমান প্রেম নিয়ে অজানা কথা শোনাবেন মিথিলা! Feb 06, 2026
img
বিএনপির প্রতিশ্রুতি রাষ্ট্রের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে: আলাল Feb 06, 2026
img
বিশ্বকাপের আগের দিন ভারত শিবিরে দুঃসংবাদ Feb 06, 2026