বাংলাদেশ স্থিতিশীল ও শান্তিতে থাকুক চায় না শেখ হাসিনা : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, বাংলাদেশ স্থিতিশীল ও শান্তিতে থাকুক এটা শেখ হাসিনা চায় না। এখানে মানুষ নির্বিঘ্নে বাড়িতে ফিরুক তা হাসিনা ও তার দোসররা চায় না। হাসিনা তার আত্মীয়-স্বজন নিয়ে পালিয়ে গেছে, কিন্তু দোসররাতো আছে। দোসররা বিভিন্ন জায়গায় আছে- প্রশাসনে আছে, পুলিশে আছে, সরকারি দপ্তরে আছে।

প্রত্যেকটি জায়গা থেকে তারা অনেকগুলো ষড়যন্ত্র চক্রান্তের নীল-নকশা বুনছে। জাল বুনছে কিভাবে বাংলাদেশের আগামী নির্বাচনকে নস্যাৎ করা যায়, বানচাল করা যায়।
রবিবার (২১ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা গ্রামে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়ি পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে আগুনে পুড়ে নিহত হওয়া শিশু আয়েশা আক্তারের (৮) কবর জিয়ারত করেন রিজভীসহ নেতাকর্মীরা।

এর আগে ঢাকা মেডিক্যাল কলেজে দগ্ধ সালমা আক্তার স্মৃতি (১৭) ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে বিএনপি নেতা বেলাল হোসেনকে দেখতে যান রিজভী।

রিজভী আরো বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে সামনে শান্তিপূর্ণ না দেখানো, বাংলাদেশ আর চলতে পারছে না মুখ থুবড়ে পড়ছে, এসব দেখানো হাসিনা ও তার দোসরদের মূল উদ্দেশ্য। সেভাবেই তারা কাজ করছে। এই ভয়ংকর চক্রান্ত এখানে চলছে। তারা যে সুখে শান্তিতে বাংলাদেশ থেকে লুটপাট করেছে, সে লুটপাট করতে তো আর পারছে না, পারছে না বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা পাচার করতে, পারছে না সোনালী ব্যাংক ও বেসিক ব্যাংকের টাকা পাচার করতে। 

পারছে না তারা সরকারি প্লট আত্মসাৎ করতে। বেআইনিভাবে জোর করে অপরাধের মাধ্যমে হাসিনা নিজের ছেলে-মেয়ে ভাগ্নে-ভাগ্নির নামে প্লট নিয়েছে পূর্বাচলে। অথচ তার বাড়ি আছে, তার বোনেরও বাড়ি আছে। তারা মনে করেছিল কেয়ামত পর্যন্ত সুখে শান্তিতে থাকবে, এটি যখন হাতছাড়া হয়ে গেছে, তারা আর বাংলাদেশকে নির্বিঘ্নে নিশ্চিন্তে থাকতে দিতে চায় না।

তিনি আরো বলেন, ৮ বছরের মাসুম বাচ্চা আয়েশাকে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে। তার বাবা সদর হাসপাতালে চিকিৎসাধীন, সেখানে কাতরাচ্ছে। পোড়ার যন্ত্রণা যে কত কঠিন কত ভয়াবহ, কত বেদনাদায়ক, এটা ভাষায় প্রকাশ করা যায় না। তার বড় মেয়ে স্মৃতি জীবন মরণের সন্ধিক্ষণে লড়াই করছে। কে দিবে তাদের সান্ত্বনা দেবে, কে তাদের সহায় হবে, কে তাদের রক্ষা করবে। দূর থেকে কেউ সূতা নাড়াচ্ছে। আমরা যে পুতুল খেলা দেখেছি বিভিন্ন হাটে ঘাটে মেলায়, সেই পুতুল নাচ নাচাচ্ছে কেউ, সূতার টান দিচ্ছে কোথাও থেকে। শেখ হাসিনার আমলে ১৫ বছর লক্ষ্মীপুর ছিল রক্তাক্ত ও ভয়ের জনপদ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

প্রসঙ্গত, শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে দুর্বৃত্তদের আগুনে তার মেয়ে আয়েশা মারা যায়। এ ছাড়া বেলালসহ তার দুই মেয়ে স্মৃতি ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হয়।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026
img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026