বাংলায় হাত দিলে দিল্লি কেড়ে নেব: মমতা

২০২৬ সালের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে। এর মধ্যেই সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মীসভা থেকে হুঙ্কার ছুড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে মমতা বলেন, ‘বাংলা জিতে দিল্লি কাড়ব। ওরা (বিজেপি) মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়, টোটাল অটোক্র্যাসি চলছে। ৪৬ জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। তারমধ্যে অর্ধেকের বেশি হিন্দুও আছেন।’

এসআইআর দীর্ঘ প্রক্রিয়া হলেও তা স্বল্প সময়ে করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। পুরো এসআইআর প্রক্রিয়াকে ‘ব্লান্ডার’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘টোটালটাই আনপ্ল্যানড, বিজেপির কথায় বিজেপির কমিশন। বিজেপি তুমি আমাদের সঙ্গে কোনও কিছু খেলেই কিছু করতে পারবে না। তুমি সব এজেন্সিকে দালাল বানিয়েছো। বিজেপির দাবি আরও নাকি দেড় থেকে দুই কোটি নাম বাদ দিতে হবে।’

বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা বলেন, ‘বাংলায় আপনারা লড়াই করুন, বাংলায় লড়াই করলে ওর দিল্লি কেড়ে নেব। চাইলে আমার গলাটাও কেটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথাই বলব‌।’

এদিকে এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধন করলেও ভোটবাক্সে এর কোনো প্রভাব পড়বে না বলে সদর্পে ঘোষণা করেন মমতা। তার অভিযোগ নির্বাচন কমিশন প্রতিদিন নির্দেশ পরিবর্তন করছে। এ পর্যন্ত অন্তত ২২ থেকে ২৪ বার নির্দেশ বদলেছে। এর ফলে বৈধ ভোটারদের হয়রানির মুখে পড়তে হচ্ছে।

মুখ্যমন্ত্রী এদিন বাড়ি বাড়ি ঘুরে তালিকাতে বাদ গেছে এমন ভোটার বাস্তবে আছে কিনা তাদের খোঁজ নেয়ার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন। তিনি বলেন, যদি এমন ভোটার খুঁজে পাওয়া যায় তাহলে তারা যেন সঠিক চ্যানেলে অভিযোগ করতে পারে, সে ব্যবস্থা করতে হবে।

এসআইআর-এর খসড়া তালিকায় পশ্চিমবঙ্গে ৫৮ লাখ ভোটার বাদ পড়েছে। মমতা এদিন দলীয় কর্মী বিধায়ক ও কাউন্সিলরদের নির্দেশ দিয়ে বলেন যাদের অসঙ্গতি এসেছে ও শুনানির নোটিশ পেয়েছে তাদের সহযোগিতা করতে হবে।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পদত্যাগ করছেন টয়োটার প্রধান সাটো, নতুন সিইও হচ্ছেন কেন্টা কন Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক প্রকাশ Feb 06, 2026
img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026
img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026