না ফেরার দেশে ব্রিটিশ রক ও ব্লুজের কিংবদন্তি গায়ক

ব্রিটিশ রক ও ব্লুজের কিংবদন্তি গায়ক ও গীতিকার ক্রিস রিয়া আর নেই। শারীরিক অসুস্থতার পর তিন দিন আগে তিনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। 

ক্রিস রিয়া’র পরিবার এক বিবৃতিতে জানায়, ‘অসীম দুঃখের সঙ্গে আমরা আমাদের প্রিয় ক্রিসের মৃত্যু ঘোষণা করছি।

দীর্ঘ নয় মাসের অসুস্থতার পর তিনি হাসপাতালেই শান্তিপূর্ণভাবে প্রয়াত হয়েছেন। এ সময় তার পরিবার ও প্রিয়জনরা পাশে ছিলেন।’

মিডলসব্রোতে জন্ম নেওয়া ক্রিস রিয়া ১৯৭৮ সালে তাঁর বিখ্যাত ক্রিসমাস গান রচনা করেন। গানটি প্রকাশিত হয় প্রায় দশ বছর পর এবং সেসময় থেকে এটি প্রতি বছর উৎসবের মৌসুমে চার্টে দেখা যায়।

চলতি বছরেও গানটি ক্রিসমাস চার্টে ১৩তম স্থানে ছিল। এ ছাড়া এমঅ্যান্ডএস ফুডের ক্রিসমাস বিজ্ঞাপনেও গানটি ব্যবহার করা হয়েছে।

ক্রিস রিয়া তাঁর ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন, যার মধ্যে রয়েছে ‘ড্রাইভিং হোম ফর ক্রিসমাস’ এবং ‘দ্য রোড টু হেল’। সংগীত জীবনজুড়ে তিনি প্রকাশ করেছেন ২৫টির বেশি স্টুডিও অ্যালবাম।

এর মধ্যে ‘দ্য রোড টু হেল’ (১৯৮৯) এবং ‘অবের্জ’ (১৯৯১) অ্যালবাম যুক্তরাজ্যের চার্টে শীর্ষস্থান দখল করে।



দীর্ঘ অসুস্থতার মধ্যেও সাহসিকতার পরিচয় দিয়েছেন ক্রিস রিয়া। ২০১৬ সালে স্ট্রোকের এক বছর পর তিনি ‘দ্য রোড সঙ্গস ফর লাভার্স’ লাইভ ট্যুর পরিচালনা করেছেন। ২০১৭ সালে অক্সফোর্ডের নিউ থিয়েটারে এক কনসার্টের সময় তিনি স্টেজে অচেতন হয়ে পড়লেও সঙ্গীতের প্রতি তার অনুপ্রেরণা অব্যাহত ছিল।

তিনি স্ত্রী জোয়ান এবং দুই কন্যা জোসেফিন ও জুলিয়াসহ অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

রক ও ব্লুজের ইতিহাসে ক্রিস রিয়ার অবদান অমর হয়ে থাকবে।

আরপি/এসএন


Share this news on:

সর্বশেষ

img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026
img
সাতসকালে দেশে স্বর্ণের দামে বড় লাফ Feb 07, 2026
img
বড় পরিসরে আসছে 'লোকাহ ২' Feb 07, 2026
img
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি Feb 07, 2026
img
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮ Feb 07, 2026
img
একসঙ্গে ৩টি ধারাবাহিকে অভিনয়, কাকে কৃতিত্ব দিলেন ভাস্বর? Feb 07, 2026
img
যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা চালু ২৫ ফেব্রুয়ারি Feb 07, 2026
img

মার্কিন গোয়েন্দা সংস্থার নথির তথ্য

ইসরায়েলি গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন 'এপস্টেইন' Feb 07, 2026
img
'ধুরন্ধর ২'-এ চমক, রহস্যময় চরিত্রে সালমান খানের গুঞ্জন! Feb 07, 2026
img
রাজনৈতিক লড়াইয়ে আমরা আহত বা অসুস্থ কাউকে চাই না : জিল্লুর রহমান Feb 07, 2026
img
ঘুম নষ্ট করছে ফোন? ‘ডিজিটাল সানসেট’ কিভাবে হতে পারে সমাধান Feb 07, 2026
img
চট্টগ্রাম বন্দর নিয়ে গোপনীয় চুক্তি হতে পারে না : ফরহাদ মজহার Feb 07, 2026
img
আজ রোজ ডে Feb 07, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কায়রো, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 07, 2026
img
খালি পেটে আনারস খেলে কী হয়? Feb 07, 2026