মুজিববর্ষ পালনের নামে চাঁদাবাজি চলবে না : কাদের

আসন্ন মুজিববর্ষ উদযাপন করতে গিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করা যাবেনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি আরও বলেন, মুজিববর্ষ পালনের নামে চাঁদাবাজি করা চলবে না। কারণ এসব বন্ধ করতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কঠোর নির্দেশনা রয়েছে।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় অঞ্চলের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, অসিম কুমার উকিল, খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সুশৃঙ্খলভাবে মুজিববর্ষ পালন করে বঙ্গবন্ধুর আদর্শের পতাকা আরও ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তাই মুজিববর্ষ পালনকে কেন্দ্র করে আমরা কোনো বিতর্কিত কর্মকাণ্ড করবো না।

বিরোধীপক্ষকে দুর্বল ভাবার সুযোগে নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির মধ্যে এখন ঐক্য আছে। তারা বসে নেই। আমাদের দলের মধ্যে সুবিধাবাদী লোক আছে অনেক। এই লোকগুলো আওয়ামী লীগে থেকে বিএনপির জন্য তলে তলে কাজ করে। কাজেই মুজিববর্ষে আমাদের প্রথম কাজ হবে দলীয়ভাবে সতর্ক থাকা।

এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সবসময় ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে। যারা দুঃসময়ে আওয়ামী লীগের পাশে থাকে তাদেরকে কখনো দল দূরে সরিয়ে দেয় না। এজন্যই আওয়ামী লীগ তৃণমূলে শক্তিশালী। দলকে আরও শক্তিশালী করতে হলে জেলা ও থানা পর্যায়ে সাংগঠনিক তৎপরতা আরও বাড়াতে হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
মডেলিং ছেড়ে অভিনয়ে, ক্যারিয়ার বদলের গল্প সামান্তার Feb 02, 2026
img
কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থীর ভূমিধস জয় Feb 02, 2026
img
আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকায় ব্রাজিলের ১২তম শিরোপা Feb 02, 2026
img
জন্মদিনে ভিন্ন উপহার, মাকে নিয়ে জেট স্কি রাইডে হৃতিক Feb 02, 2026
img
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ সিরিজের আদলে জামায়াত আমিরের ব্যানার Feb 02, 2026
img
ঢাকার সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা জোরদারের নির্দেশ ডিএমপির Feb 02, 2026
img
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাদ যাচ্ছে 'এ' প্লাস ক্যাটাগরী, তালিকায় ২৭ ক্রিকেটার Feb 02, 2026
img

কক্সবাজারে জামায়াতের আমির

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই Feb 02, 2026
img
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার Feb 02, 2026
img
বিশ্বসংগীত ও মানবিকতার প্রতীক শাকিরার জন্মদিন আজ Feb 02, 2026
img

যশোরে তারেক রহমান

১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই Feb 02, 2026
img
অর্থনীতি স্থিতিশীল রাখতে পরবর্তী সরকার বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়বে : অর্থ উপদেষ্টা Feb 02, 2026
img
এপস্টেইন ফাইলস বিতর্কে এবার নতুন নাম মামদানির মা মীরা নায়ার Feb 02, 2026
img
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর Feb 02, 2026
img
তরুণ অভিনেতা আরশ খানের জন্মদিন আজ Feb 02, 2026
img

স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রশাসনের একপাক্ষিক আচরণ নিয়ে প্রার্থীদের অভিযোগ রাজনৈতিক Feb 02, 2026
img
কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে: তারেক রহমান Feb 02, 2026
img
ভুল বোঝাবুঝি নিয়ে এ আর রহমানের আক্ষেপ! Feb 02, 2026
img
ভীষণ হতাশ ছিলাম, গভীর সন্দেহে ভুগছিলাম: মাহমুদউল্লাহ Feb 02, 2026
img
অরিজিতের বাড়িতে গোপন বৈঠকে হাজির আমির খান! Feb 02, 2026