© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের ফল’

শেয়ার করুন:
‘শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের ফল’
ukti-desk
০৮:১৫ পিএম | ০৯ জানুয়ারি, ২০১৯

স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক ও সংগীতজ্ঞ। তিনি ১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন।

স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক ও সংগীতজ্ঞ। তিনি ১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন।

তিনি ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রীয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য ছিলেন। তিনিই প্রথম ভারতীয় বেদান্ত ও যোগ দর্শন পাশ্চাত্যে প্রচার করেন।

ভারত ও মালয়েশিয়া সরকার বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্টাল স্ট্যাম্প চালু করে। উৎপল সিংহ সার্ধশতবর্ষে বিবেকানন্দকে নিয়ে ‘দ্য লাইট: স্বামী বিবেকানন্দ’ নামে একটি ছবি নির্মাণ করে।

তিনি ১৯০২ সালের ৪ জুলাই ভারতের বেলুরে মৃত্যুবরণ করেন।

তার একটি উক্তি হলো-

‘শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের ফল।’

মন্তব্য করুন