মহাকাশ থেকে ছুটে আসছে রহস্যময় সিগন্যাল

গভীর মহাকাশ থেকে অজানা এক রহস্যময় সংকেত পৃথিবীর দিকে ছুটে আসছে। সম্প্রতি কানাডার একটি টেলিস্কোপে এধরণের কিছু রহস্যময় সংকেত সনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে প্রবল বেগে ছুটে আসা এই বেতার তরঙ্গের উৎপত্তি ও প্রকৃতি সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি।

সম্প্রতি বিজ্ঞান বিষয়ক ‘নেচার’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য তুলে ধরা হয়েছে।

‘এফআরবি’ নামে পরিচিত এই তরঙ্গগুলো ছিল অস্বাভাবিক প্রকৃতির যার অনবরত পুনরাবৃত্তি ঘটছে। এগুলো অতি ক্ষুদ্র আলোক বেতার তরঙ্গ যা মহাবিশ্বের প্রায় ১.৫ বিলিয়ন আলোকবর্ষ দূরে থেকে ছুটে আসছে বলে বিজ্ঞানীদের ধারণা।

ইতঃপূর্বে এর আগেও অন্য একটি টেলিস্কোপে এধরণের সংকেত ধরা পড়েছিল বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মহাকাশ বিজ্ঞানী ইনগ্রিড স্টেয়ার্স বলেন, এই সংকেত দেখে মনে হচ্ছে এর বাইরেও আরও অনেক সংকেত থাকতে পারে যা এখনও অজানা।

তিনি বলেন, মহাজাগতিক এই সৃষ্টির রহস্য উদঘাটনে বিজ্ঞানীদের অধিকহারে গবেষণা করতে হবে। যাতে এই সংকেতগুলো কোথায় থেকে আসছে এবং কী ঘটাতে পারে তা জানা সম্ভব হয়।

প্রতিবেদনে বলা হয়, এধরণের রহস্যময় সংকেত সনাক্ত করতে ব্রিটিশ কলাম্বিয়ার ওকানাগান ভ্যালিতে অবস্থিত ‘সিএইচআইএমই’ পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। এটি ১০০ মিটার লম্বা অর্ধগোলাকৃতির চারটি অ্যান্টিনা দিয়ে নির্মিত যা প্রতিদিন সমগ্র উত্তর মহাকাশ পর্যবেক্ষণ করে থাকে।

সম্প্রতি স্থাপিত এই টেলিস্কোপটি কেবল গতবছর থেকে চালু হয়েছে। ইতোমধ্যে এটি রিপিটারসহ তেরো ধরণের বেতার সংকেত সনাক্ত করতে সক্ষম হয়েছে বলে বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে।

কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষক শ্রীহর্ষ টেন্ডুলকার বলেন, সম্প্রতি দ্বিতীয়বারের মত একটি রিপিটার আবিষ্কার করা হয়েছে। এর বৈশিষ্ট্য ইতঃপূর্বে আবিষ্কৃত প্রথম রিপিটারের বৈশিষ্ট্যের সাথে প্রায় সদৃশ।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
শহর মাতাতে প্রস্তুত লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’ Feb 05, 2026
img
শুক্রবার দক্ষিণাঞ্চলের ৩ জেলায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 05, 2026
img
গানের মঞ্চ থেকে বিয়ের মণ্ডপ, সয়মের জীবনে এল নতুন সুর! Feb 05, 2026
img
আমি নতুন কেউ নই, প্রায় ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক: মির্জা ফখরুল Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার Feb 05, 2026
img
'অন্তর্বতী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি' Feb 05, 2026
img
ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা: মির্জা আব্বাস Feb 05, 2026
img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026
img
উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ২ দিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত Feb 05, 2026
img
২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা Feb 05, 2026
img
আফরান নিশোর নতুন সিনেমা ‘প্রেমিক’ নিয়ে গুঞ্জন Feb 05, 2026
img
আমি একবারও বলবো না যে আমাকে ভোট দেন: সারজিস আলম Feb 05, 2026
img
জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর Feb 05, 2026
img
৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু Feb 05, 2026
img
জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম Feb 05, 2026
img
উত্তেজনার মাঝেই পারস্য উপসাগর থেকে ২টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন প্রয়াত আইয়ুব বাচ্চু Feb 05, 2026
img
গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনা রাজনীতিকে লাল কার্ড: জামায়াত আমির Feb 05, 2026
img

রাশেদ প্রধান

লন্ডন থেকে একজন মুফতি এসেছেন, উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন Feb 05, 2026