আপনারা পুনর্জন্মে বিশ্বাসী, আমরা পুনরুত্থানে: কুষ্টিয়ায় মন্দিরে মুফতি আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, ‘আপনারা পুনর্জন্মে বিশ্বাস করেন আর আমরা পুনরুত্থানে বিশ্বাস করি-দুটি শব্দ খুবই কাছাকাছি।’ শনিবার (৩১ জানুয়ারি) সদর উপজেলার হরিনারায়ণপুর সার্বজনীন পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


তিনি আরও বলেন, হিন্দু ভাইদের পেলে আমার মনে হয় আপনাদেরকে অনেকদিন থেকে চিনি। কারণ, আমার অধিকাংশ সময় কেটেছে আপনাদের মত মানুষের সঙ্গে। কারণ এ দেশে তো আমি থাকতে পারতাম না, থাকতাম কলকাতায়। আর ওখানে তো আপনাদের লোকজনই বেশি। তাই আপনাদের চেহারা দেখলে মনে হয় যেন একই আছে।

তিনি হরিনারায়নপুর মন্দিরের প্রসঙ্গ টেনে বলেন, মসজিদে যেমন বাজেট হয়, মন্দিরের জন্য বাজেট হয়। এই অবস্থা কেন? যারা ছিল দায়িত্বে তারা অবশ্যই মন্দিরের টাকা মেরে খেয়েছে। এই যে এখানে একটা ছাদ দেয়ার কথা। দৃশ্য দেখে মনে হচ্ছে এখানে মনে হয় আপনাদের পূজা অর্চনা এগুলো ভালো হয় না। মসজিদের জন্য যদি ১০ টাকা আসে মন্দিরের জন্য যদি পাঁচ টাকা আসে এটা সেভাবেই বিলি বণ্টন হবে সুতরাং এবার আমরা কথা দিচ্ছি বাজেট যা আসবে আমাদের পকেটে একটা টাকাও যাবে না। আমাদের ধর্ম অনুযায়ী এটা হারাম নিষিদ্ধ।

তিনি বলেন, আপনারা এক জাতিতে আছেন আমরা আরেক জাতিতে আছি। আমরা চাই আমাদের ভাগ্য আমরা নিজেরা পরিবর্তনের এবার চেষ্টা চালাবো। কোনও দুর্নীতিবাজ চাঁদাবাজ এবং সন্ত্রাসী আর দখল করে খায় যারা এরা যেন সামনে আসতে না পারে। এরা যদি আসে আপনারাও নিরাপদ না আমরাও নিরাপদ না। কারণ ওরা চাঁদা আপনার কাছেও নেয় আমাদের কাছেও নেয়। জেলে আপনাদেরকেও দেবে, আমাদেরকেও দেবে। দখল আপনারটাও যেমন করবে আমারটাও দখল করবে।

ফতি আমির হামজা বলেন, আমি যদি ক্ষমতায় যাই তাহলে যা বাজেট আসবে তাই খরচ হবে। প্রতিটা ওয়ার্ডে আমাদের লোক আছে টাকা মেরে খাওয়ার মত অবস্থা নেই। ১০০ টাকার কাজ আসলে ৫ টাকার কাজ করে ৯৫ টাকা মেরে খাওয়া হবে না। আমি করতে দেবো না।

আমার ইচ্ছা আছে এই এলাকায় একটা কৃষি বিশ্ববিদ্যালয় বানাবো। কর্ম সংস্থানের ব্যবস্থা করব। আমরা জানি একজন ব্যক্তি ব্যক্তি পড়াশোনা শেষ করে চাকরি পেতে পেতে অনেক সময় লাগে। আমাদের চিন্তা আছে পড়াশোনা শেষ করতে করতে উপযুক্ত চাকরির ব্যবস্থা করবো। আমি চাইবো এ এলাকায় কেউ যেন বেকার না থাকে।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই সভায় মুফতি আমির হামজার বক্তব্যের ৪ মিনিট ৫৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়। সেই ভিডিওতে মুফতি আমির হামজাকে এ ধরনের বক্তব্য দিতে শোনা যায়।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Feb 01, 2026
img
এনসিপি ক্ষমতায় এলে সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক Feb 01, 2026
img
টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই: জোনায়েদ সাকি Feb 01, 2026
img
ট্রাম্পের গোপন উদ্দেশ্য জেনে গেছে ইরান Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রে আবারও শুরু আংশিক শাটডাউন Feb 01, 2026
img

এপস্টেইন নথির তথ্য

‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’ Feb 01, 2026
img
বড় জয়ে লিগ টেবিলে ম্যান সিটির চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে আর্সেনাল Feb 01, 2026
img
বাবা অবশ্যই জিনিয়াস ছিলেন, তবে আমিও মন্দ নই: গাবু Feb 01, 2026
img
আমিরের এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়েছে : জামায়াত Feb 01, 2026
img
ওয়েস্ট ইন্ডিজের থেকে বেশি রান করেও অদ্ভুত নিয়মে হার দক্ষিণ আফ্রিকার Feb 01, 2026
img
এবার রাম চরণ ও উপাসনার ঘরে যমজ সন্তানের আগমন Feb 01, 2026
img
প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং : চট্টগ্রাম ডিসি Feb 01, 2026
img
একিটিকের জোড়া গোলে নিউক্যাসলকে হারিয়ে দারুণ জয় লিভারপুলের Feb 01, 2026
img
সোমবার খুলনা যাচ্ছেন তারেক রহমান Feb 01, 2026
img
ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে ১২ ককটেল উদ্ধার Feb 01, 2026
img
সব ধরনের জ্বালানি তেলের দাম কমেছে, আজ থেকেই কার্যকর Feb 01, 2026
img
স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা থাকবে বিএনপির: ডা. রফিক Feb 01, 2026
img
কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ Feb 01, 2026
img
হান্নান মাসউদের পথসভায় হামলায় আহত ৩ Feb 01, 2026