বিএনপির প্রার্থী শ্যামলের খেলাপি ঋণ ১৪০৭ কোটি টাকা: টিএইবি

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ৪০৭ দশমিক ৮২ কোটি টাকা।

‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে’র (টিএইবি) একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

টিএইবি গত ২২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। গত নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন— এই পাঁচটি নির্বাচনের নির্বাচনী হলফনামায় প্রার্থীদের দেওয়া তথ্যের তুলনামূলক বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করেছে টিএইবি।

প্রতিবেদনে পাঁচটি সংসদ নির্বাচনের প্রার্থীদের হলফনামার তুলনামূলক বিশ্লেষণের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে যাওয়া দল ও প্রার্থীর সংখ্যা, নির্বাচন-ভিত্তিক ইসলামী ও অন্যান্য দলীয় প্রার্থীর সংখ্যা, নারী ও পুরুষ প্রার্থীর অনুপাত, প্রার্থীদের বাৎসরিক আয়, অতীতে মামলা ছিলো এমন প্রার্থীর সংখ্যা, শীর্ষ দলগুলোর ঋণ বা দায়গ্রস্ত প্রার্থীর তালিকাসহ বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে।

প্রতিবেদন তৈরিতে টিএইবি’র হলফনামা-ভিত্তিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ পদ্ধতি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সকল হলফনামা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পিডিএফ আকারে সংগ্রহ করা হয়।
সংগৃহীত প্রায় ২৪০০ পিডিএফ হলফনামার যাবতীয় তথ্য KoboToolbox দিয়ে তৈরি ডেটা ফর্ম এর মাধ্যমে একদল প্রশিক্ষিত ডেটা অ্যাসিসট্যান্ট সম্পূর্নভাবে ডিজিটাইজড করার প্রক্রিয়া সম্পন্ন করে।

পরবর্তীতে ‘হলফনামায় প্রার্থী পরিচিতি’ ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ডে থাকা নবম, দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের সামগ্রিক তথ্যের সাথে বিশ্লেষণ কাঠামো অনুযায়ী তুলনা করা হয়।

ডেটা প্রক্রিয়াকরণে পাইথন ও পাওয়ার কোয়েরি ব্যবহার; ডেটা বিশ্লেষণ ও উপস্থাপনায় পাওয়ার বিআই ও ড্যাক্সের ব্যবহার করা হয়েছে।
এই প্রক্রিয়ায় পাঁচটি নির্বাচনের আট হাজারের বেশি হলফনামার দেওয়া আটটি তথ্যের বহুমাত্রিক ও তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে ‘হলফনামায় প্রার্থী পরিচিতি’ ড্যাশবোর্ডটি প্রস্তুত করা হয়েছে।

টিএইবি’র প্রতিবেদন অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ১৯৮১ জন। এর মধ্যে রাজনৈতিক দলীয় প্রার্থী ৮৭ শতাংশ এবং স্বতন্ত্র প্রার্থী ১৩ শতাংশ। টিএইবি বলছে, বাংলাদেশে নির্বাচনী প্রতিদ্বন্ধীতায় নারীর অংশগ্রহণ খুবই কম। জাতীয় সংসদ নির্বাচনও এর ব্যতিক্রম নয়। এবার নির্বাচনে ৫ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। পুরুষ প্রার্থী ৯৫.৯৮ শতাংশ এবং নারী প্রার্থী মাত্র ৪.০২ শতাংশ।

প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে টিএইবি আরও জানান, তিন লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত বাৎসরিক আয় করেন প্রায় ২৮ ভাগের কিছু বেশি প্রার্থী। ৩৫ লাখ টাকার বেশি আয় করেন ১৬ শতাংশের বেশি প্রার্থী। অতীতে মামলা ছিলো ৭৪০ জন (৩১.৬৪%) প্রার্থীর বিরুদ্ধে।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Feb 01, 2026
img
এনসিপি ক্ষমতায় এলে সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক Feb 01, 2026
img
টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই: জোনায়েদ সাকি Feb 01, 2026
img
ট্রাম্পের গোপন উদ্দেশ্য জেনে গেছে ইরান Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রে আবারও শুরু আংশিক শাটডাউন Feb 01, 2026
img

এপস্টেইন নথির তথ্য

‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’ Feb 01, 2026
img
বড় জয়ে লিগ টেবিলে ম্যান সিটির চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে আর্সেনাল Feb 01, 2026
img
বাবা অবশ্যই জিনিয়াস ছিলেন, তবে আমিও মন্দ নই: গাবু Feb 01, 2026
img
আমিরের এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়েছে : জামায়াত Feb 01, 2026
img
ওয়েস্ট ইন্ডিজের থেকে বেশি রান করেও অদ্ভুত নিয়মে হার দক্ষিণ আফ্রিকার Feb 01, 2026
img
এবার রাম চরণ ও উপাসনার ঘরে যমজ সন্তানের আগমন Feb 01, 2026
img
প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং : চট্টগ্রাম ডিসি Feb 01, 2026
img
একিটিকের জোড়া গোলে নিউক্যাসলকে হারিয়ে দারুণ জয় লিভারপুলের Feb 01, 2026
img
সোমবার খুলনা যাচ্ছেন তারেক রহমান Feb 01, 2026
img
ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে ১২ ককটেল উদ্ধার Feb 01, 2026
img
সব ধরনের জ্বালানি তেলের দাম কমেছে, আজ থেকেই কার্যকর Feb 01, 2026
img
স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা থাকবে বিএনপির: ডা. রফিক Feb 01, 2026
img
কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ Feb 01, 2026
img
হান্নান মাসউদের পথসভায় হামলায় আহত ৩ Feb 01, 2026