৪ লাখ ৬৮ হাজার প্রবাসীর ভোটদান সম্পন্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন। এর মধ্যে এখন পর্যন্ত দেশে এসেছে ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি পোস্টাল ব্যালট।

মঙ্গলবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

সালীম আহমাদ খান জানান, আজ দুপুর ১২টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে।

এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮০ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন ইতিমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। এ ছাড়া ৪ লাখ ২৩ হাজার ৭১২ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে ৬ হাজার ৪২টি ব্যালট ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।

বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ পর্যন্ত দেশের অভ্যন্তরে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।


ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত দেশের ভেতরে ১ লাখ ২৫ হাজার ৬৬৮ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৯৬ হাজার ৬৩২ জন ভোট দিয়েছেন এবং ৭০ হাজার ৮১০ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ৩ হাজার ৬৫৫টি ব্যালট গ্রহণ করেছেন।

সালীম আহমাদ খান আরো জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
আলোচনা শুরুর আগেই ইরানকে ট্রাম্পের হুমকি Feb 03, 2026
img
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা আনলেন সুচন্দ্রা! Feb 03, 2026
img
এশিয়ান ইনডোরে শুধুই ইমরানুর, নেই কোনো পদকজয়ী Feb 03, 2026
img
পিএসএলে প্রথমবারের মতো নাম লেখালেন স্মিথ! Feb 03, 2026
img
শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিমের প্রতি প্রধান উপদেষ্টার শুভেচ্ছা Feb 03, 2026
img
ভাইরাল হয়ে টিকটকারও আসছেন অভিনয়ে, কী বললেন জোভান? Feb 03, 2026
img
আইসিসি কি তিন বছর আগে ঘুমিয়ে ছিল: কামরান আকমল Feb 03, 2026
img
স্বরাষ্ট্রমন্ত্রী হতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 03, 2026
img
গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টায় খালিদুজ্জামানের মন্তব্য Feb 03, 2026
img
জামায়াত আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এতো জ্ঞান রাখে, আগে তো জানতাম না: আমীর খসরু Feb 03, 2026
img
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক Feb 03, 2026
img
কারাবন্দিদের ডাকযোগে ভোটদান শুরু আজ Feb 03, 2026
img
পাইলটের সঙ্গে সাংবাদিকের বাকবিতণ্ডা, সংবাদ সম্মেলন বর্জন Feb 03, 2026
img

ভরিতে ১৭৫ টাকা

এবার বাড়ল রুপার দাম Feb 03, 2026
বেনিফিট যারা আমাকে ভোট দেবেন না, তারাও পাবেন" Feb 03, 2026
ভারত-চীন সম্পর্ক কিভাবে মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র Feb 03, 2026
img
জামায়াত আমিরের বক্তব্যে সালাহউদ্দিনের কড়া প্রতিবাদ Feb 03, 2026
img

ভরিতে বাড়ল ১০৯০৬ টাকা

স্বর্ণের দামে আবারও বড় লাফ Feb 03, 2026
img
হার্ভার্ড ইউনিভার্সিটির কাছে ট্রাম্পের ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি! Feb 03, 2026
img
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান, জানাল ইসি Feb 03, 2026