কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়া আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বাংলাদেশে আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। গতকাল সেই দলের আমির বলেছেন, এই দেশের স্বাধীনতার ঘোষণা নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেয় নাই, তৎকালীন মেজর জিয়া দেয় নাই। কর্নেল অলি সাহেব নাকি দিয়েছেন।’

আজ মঙ্গলবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকায় এক নির্বাচনী পথসভায় এ কথাগুলো বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘যে সমস্ত প্রলাপ বকা শুরু করেছে, এটা অস্বাভাবিক নয়। কারণ, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করবে, এটাই স্বাভাবিক।’

বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষ জানে, আজকে তারা যে নবরূপে নিজেদের মুক্তিযোদ্ধার দল হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, সেটা একটা প্রতারণা, ধোঁকাবাজি। তারা বলছে, তাদের নাকি একজন মুক্তিযোদ্ধা আছে। একজন মুক্তিযোদ্ধাকে তাদের জোটে যোগদান করিয়ে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে। তারা সাইনবোর্ড দেখাচ্ছে, তাদের একটা মুক্তিযোদ্ধা আছে এবং সেই মুক্তিযোদ্ধাকে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বানাচ্ছে।

ভবিষ্যতে কোনো দিন হয়তো আমাদের শুনতে হবে জামায়াতে ইসলামী এই দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল।’ তিনি আরও বলেন, ‘এ দেশের মুক্তিযোদ্ধারা সেটা অবশ্যই মেনে নেবেন না এবং তাঁরা প্রতিবাদ জানাবেন, আমি এ বিশ্বাস করি। এ দেশের জনগণ দেশপ্রেমিক, যারা স্বাধীনতার পক্ষের শক্তি, তারা প্রতিবাদ জানাবে, আমরা জানি।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘একটা রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের দায়িত্ব বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, মিথ্যা তথ্য দিতে চায়, স্বাধীনতার ইতিহাসকে যারা বিকৃত করতে চায়, তাদের ধিক্কার জানানো, নিন্দা জানানো। আমি খুব শালীন ভাষায় সেই নিন্দাটা জানালাম, তীব্র প্রতিবাদ জানালাম দলের পক্ষ থেকে।’

এ সময় সালাহউদ্দিন আহমদের সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী; উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম প্রমুখ।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
শবেবরাতে যেসব দোয়া পড়বেন Feb 03, 2026
img
সকালের পর রাতেও ভূমিকম্পে কাঁপল দেশ Feb 03, 2026
img
সমালোচনা করা অধিকার, তবে শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়: জামায়াত আমির Feb 03, 2026
img
পঞ্চম বিবাহবার্ষিকীতে সংগীতশিল্পী ইমনের বিয়ের অজানা স্মৃতি! Feb 03, 2026
img
প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি Feb 03, 2026
img
লাইটার জাহাজ থেকে দ্রুত পণ্য খালাস না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ Feb 03, 2026
img
কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছি, কোথাও যাবো না : অর্থ উপদেষ্টা Feb 03, 2026
img
আইন প্রয়োগের মাধ্যমে একদিন হর্নমুক্ত বাংলাদেশ পাবো: পরিবেশ উপদেষ্টা Feb 03, 2026
img
মেয়েকে নীনার নায়িকা হতে নিষেধ করার কারণ কী? Feb 03, 2026
img
লক্ষ্মীপুরে অবৈধভাবে তৈরি হচ্ছিল ভোটের সিল, আটক ১ Feb 03, 2026
img
কয়েক ঘণ্টা পার হতে না হতেই আইনি বিপাকে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ Feb 03, 2026
img
কূটনীতিকদের জুলাই জাদুঘর পরিদর্শন Feb 03, 2026
img
না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেতা Feb 03, 2026
img
তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে বাধা হলে জনগণ কাউকে ছাড় দেবে না : পুতুল Feb 03, 2026
img
লাল গালিচায় অপ্রত্যাশিত মুহূর্ত, সানিকে আড়াল করলেন স্বামী Feb 03, 2026
img
প্রাইমারি-মাধ্যমিক দুই মন্ত্রণালয়, পৃথিবীর আর কোথাও নেই: ড. মনজুর আহমেদ Feb 03, 2026
img

চরমোনাই পীর

‘অপরাধ করতে পারবে না বলেই দুর্নীতিবাজ-চাঁদাবাজরা ইসলাম নিয়ে ভয় দেখায়’ Feb 03, 2026
img
এনসিপি প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি Feb 03, 2026
img
দুই দশক পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, শহরজুড়ে উৎসবের আমেজ Feb 03, 2026
img
আমরা জাতির শাসক হবো না, সেবক হবো: মাসুদ সাঈদী Feb 03, 2026