দুই বছর পর প্লেব্যাকে ফাহমিদা নবী, সাথে থাকছে ইমরান

দীর্ঘ বিরতির পর আবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন বরেণ্য সংগীতশিল্পী ফাহমিদা নবী। দুই বছরের বেশি সময় পর ২০২৪ সালের মাঝামাঝিতে এস এম কাইয়ুম পরিচালিত চলচ্চিত্র ‘অন্তর্বর্তী’–এর একটি গানে প্লেব্যাকের মাধ্যমে তাঁর প্রত্যাবর্তন ঘটে। এবার সেই ছবিরই আরও একটি নতুন গানে কণ্ঠ দিলেন তিনি।

এই গানে ফাহমিদা নবীর সহশিল্পী হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।



এই প্রথম কোনো গানে একসঙ্গে শোনা যাবে এই দুই শিল্পীকে।

‘তোর ঋণ’ শিরোনামের গানটির কথা লিখেছেন সিনেমার নির্মাতা এস এম কাইয়ুম নিজেই। এতে সুর দিয়েছেন রাহুল কুমার দত্ত এবং সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু।

গত শুক্রবার মুশফিক লিটুর স্টুডিওতে ফাহমিদা নবীর কণ্ঠ ধারণের কাজ সম্পন্ন হয়েছে।

নির্মাতা জানান, চলতি সপ্তাহের মধ্যেই ইমরান মাহমুদুলের অংশের রেকর্ডিং শেষ হওয়ার কথা।



নতুন গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘এটি ছোট ছোট কথায় গাঁথা একটি মিষ্টি প্রেমের গান। কাজের পরিবেশ ও পুরো টিমের পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে। ইমরানের সঙ্গে এই প্রথম গাওয়ার অভিজ্ঞতাও ভীষণ ভালো।

এর আগে ‘অন্তর্বর্তী’ সিনেমায় ফাহমিদা নবী কণ্ঠ দিয়েছিলেন ‘থাক না দূরের হয়ে’ শিরোনামের আরেকটি গানে।

‘অন্তর্বর্তী’ এস এম কাইয়ুমের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, আবু হুরায়রা তানভীর ও নীলাঞ্জনা নীলা। এটি প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলের শেষ অভিনীত সিনেমা।

বর্তমানে ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।

সব প্রস্তুতি শেষে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পাশাপাশি চলতি বছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আশা নির্মাতার।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
নওগাঁয় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১০ Feb 03, 2026
img
ধানুষের সঙ্গে বিয়ের গুঞ্জন, সম্পর্ক নিয়ে মুখ খুললেন মৃণাল Feb 03, 2026
img
আর ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শফিকুর রহমান: মুফতি আমির হামজা Feb 03, 2026
img
ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েই বিতর্কের মুখে কারিনা কাপুর খান! Feb 03, 2026
img
ফারহান-আধুনার বিচ্ছেদ ছিল হঠাৎ ধাক্কা: হানি ইরানি Feb 03, 2026
img
জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে : ইরানের প্রেসিডেন্ট Feb 03, 2026
img
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট Feb 03, 2026
img
রহস্যময় পোস্টে জল্পনায় সাহেব ভট্টাচার্য! Feb 03, 2026
img
অ্যাশেজ ব্যান্ডে তুর্যের এক যুগ! Feb 03, 2026
img
শাহরুখের ৩৩ লাখের টাই পিন নিয়ে নতুন আলোচনার ঝড় Feb 03, 2026
img
হুমকি-ধামকি দিয়ে জামায়াতকে পরাজিত করা যাবে না: আব্দুল বাতেন Feb 03, 2026
img
শবেবরাতে যেসব দোয়া পড়বেন Feb 03, 2026
img
সকালের পর রাতেও ভূমিকম্পে কাঁপল দেশ Feb 03, 2026
img
সমালোচনা করা অধিকার, তবে শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়: জামায়াত আমির Feb 03, 2026
img
পঞ্চম বিবাহবার্ষিকীতে সংগীতশিল্পী ইমনের বিয়ের অজানা স্মৃতি! Feb 03, 2026
img
প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি Feb 03, 2026
img
লাইটার জাহাজ থেকে দ্রুত পণ্য খালাস না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ Feb 03, 2026
img
কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছি, কোথাও যাবো না : অর্থ উপদেষ্টা Feb 03, 2026
img
আইন প্রয়োগের মাধ্যমে একদিন হর্নমুক্ত বাংলাদেশ পাবো: পরিবেশ উপদেষ্টা Feb 03, 2026
img
মেয়েকে নীনার নায়িকা হতে নিষেধ করার কারণ কী? Feb 03, 2026