আমার মা-বোনদের পতিতা বললেন কেন: জাপা মহাসচিব

জামায়াত আমিরকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘যে মা-বোনেরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, সংসার বাঁচান, নিজেদের মর্যাদা বাঁচান, বাচ্চাদের বড় করেন, আর আপনি তাঁদের পতিতা বললেন? আসলে নারীদের প্রতি আপনাদের সম্মানের ঘাটতি আছে। আপনাদের একাত্তরের চেতনার ঘাটতি আছে।’

আজ মঙ্গলবার উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ধুবনী কঞ্চিবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘জামায়াতের আমির সাহেব একজন সজ্জন মানুষ। বিশাল একটা হাসপাতাল চালান। উনি কিন্তু এ আন্দোলনের সময় বলেছিলেন, আমরা সবাইকে নিয়ে দেশ গড়ব এবং সবাইকে আমরা ক্ষমা করে দেব। আমরাও আশান্বিত হয়েছিলাম। হয়তোবা দেশে গণতন্ত্র রক্ষা পাবে, হয়তোবা দেশ বাঁচবে।

কিন্তু আমরা দেখলাম আওয়ামী লীগকে ব্যান্ড করা হলো দুদিনের একটা ফেক আন্দোলনে। তখন জামায়াতের কোনো লোক কথা বললেন না, বিএনপিও কোনো কথা বললেন না। কিন্তু আমরা কথা বলেছি। কারণ জাতীয় পার্টি দেশ বাঁচানোর রাজনৈতিক করে। মানুষের বাঁচানোর রাজনীতি করে। মানুষের কল্যাণের রাজনীতি করে। যে জামায়াত এখন কথা রাখতে পারছে না তারা পরে কীভাবে কথা রাখবে?’

মো. আমিনুল ইসলাম মুকুটের সভাপতিত্বে ও মো. রেজাউল ইসলাম রানার সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন– সাবেক এমপি মো. ওয়াহিদুজ্জামান সরকার বাদশা, জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক মো আবদুল মান্নান মণ্ডল।

এ ছাড়া বক্তব্য দেন জাতীয় পার্টির সুন্দরগঞ্জ পৌরসভার সাধারণ সম্পাদক মো. যোবাইদুর রহমান চাদ, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম সাজু, কঞ্চিবাড়ী ইউনিয়ন সাধারণ সম্পাদক মো নুরুল হক, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. সরওয়ার হোসেন বাবু প্রমুখ।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
৭ লাখ ৬৭ হাজার প্রবাসীর ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট Feb 04, 2026
img
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন Feb 04, 2026
img
নিলামে আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক Feb 04, 2026
img
এক্স আইডি হ্যাকিংয়ের ঘটনায় আইনের বাস্তব প্রয়োগ দেখতে চান জামায়াত আমির Feb 04, 2026
img

বরিশালে তারেক রহমানের সমাবেশ

মঞ্চের নিরাপত্তায় বিজিবি-পুলিশ ও ডিবি Feb 04, 2026
img
ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস Feb 04, 2026
img
বিএনপি প্রার্থীসহ ৬ জনকে শোকজ Feb 04, 2026
img
জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব Feb 04, 2026
img
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে, আশাবাদী অশ্বিন Feb 04, 2026
img
গণতন্ত্র পুনরুদ্ধারে আপনারা ভোটকেন্দ্রে যাবেন : সায়মা ফেরদৌস Feb 04, 2026
img
বেলস পার্কে বাড়ছে নেতাকর্মীদের ঢল, মাঠে সাজ সাজ রব Feb 04, 2026
img
ভারতের প্রথম নির্বাচনের ইতিহাস নিয়ে সাইফ ও প্রতীকের নতুন সিনেমা Feb 04, 2026
img
দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু' Feb 04, 2026
img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন 'ভেন্যু' চাইছে ইরান Feb 04, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান Feb 04, 2026