নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম এ তথ্য জানান।
তার বক্তব্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের জন্য নির্বাচন কমিশনের অনুমতি চেয়ে আবেদন করেছে দলটি।
মাহাবুব আলম বার্তায় জানিয়েছেন, আজ ভাষণের প্রচারের জন্য আবেদন করেছে এনসিপি।
এখনো স্লট দেওয়া হয়নি।
এদিকে আগামী ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
এমআর/টিকে