প্রায় সাত বছর পর ভারতীয় সিনেমায় ফিরতে চলেছেন বলিউডের আলোচিত নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। এসএস রাজামৌলির পরিচালনায় তৈরি ‘বারাণসী’ ছবির মাধ্যমে আবারও পর্দায় দেখা যাবে তাঁকে। প্রিয়াঙ্কা জানিয়েছেন, এই ছবিতে অভিনয় করার আগে তিনি এক শর্ত রাখেছিলেন তার চরিত্রে একটি নাচের দৃশ্য থাকা চাই। পরিচালক সেই শর্ত মেনে নেন এবং মহেশ বাবুও অভিনয়ের ক্ষেত্রে সহযোগিতা করেছেন।
প্রিয়াঙ্কা বলেন, “আমি দীর্ঘ সময় কোনো ভারতীয় ছবিতে কাজ করিনি। তাই যখন রাজামৌলি ফোনে বলেন চরিত্রটি অসাধারণ এবং আমাকে অবশ্যই করতে হবে, তখন আমি অনুরোধ করি, আমার জন্য একটি নাচের দৃশ্য রাখা হোক। মহেশকেও আমাকে সাহায্য করতে হয়েছে।” মহেশ বাবু বলেন, “নাচের দৃশ্যটি অত্যন্ত সেন্সিটিভ ছিল। আমরা গানের শুটিং করেছি এবং প্রিয়াঙ্কা সারাক্ষণ গান গেয়ে যাচ্ছিল। সেই কারণে তিনি নাচতে চেয়েছিলেন।”
চিত্রে প্রিয়াঙ্কাকে মন্দাকিনী চরিত্রে দেখা যাবে। নায়ক হিসেবে থাকবেন মহেশ বাবু, আর খলনায়ক চরিত্রে অভিনয় করবেন পৃথ্বীরাজ সুকুমারন। ছবির জন্য প্রিয়াঙ্কাকে মার্শাল আর্টও শিখতে হয়েছে। মহেশ বাবু জানান, “রাজামৌলির ছবিতে অভিনয় মানেই বিশেষ কিছু প্রস্তুতি নিতে হয়। শরীরের ভঙ্গি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে কেরলের মার্শাল আর্ট শিখেছি। এতে অভিনয়ের জন্য শরীর অনেক হালকা হয়ে যায়।”
ছবির নাচের দৃশ্য দেখার জন্য দর্শকের আগ্রহ তুঙ্গে। অনেকে লিখেছেন, প্রিয়াঙ্কা এবং মহেশবাবুর নাচ যেন একেবারে সিনেমার মতো। ২০২২ সালে ‘আরআরআর’-এর সাফল্যের পর এসএস রাজামৌলির এই ছবি নতুন প্রত্যাশা নিয়ে এসেছে।
পিআর/টিকে