জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর সেক্রেটারি এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ব্যালটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ ফটিকছড়ির জাফতনগর মোহাম্মদ তকিরহাট বাজারে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে তিনি আব্দুল্লাহপুর ও জাফতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
অধ্যক্ষ নুরুল আমিন বলেন, দেশের অর্থনীতি ধ্বংস করে যারা ব্যাংক লুট করেছে, জনগণ এবার তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।
এই নির্বাচনের মাধ্যমে মানুষ সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়।
তিনি বলেন, ফটিকছড়ির আপামর জনগণ জাগ্রত হয়েছে, জনগণ দুর্নীতিবাজ ও মিথ্যাবাদীদের প্রত্যাখান করেছে।
পথসভায় আরো বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, থানা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ প্রমুখ।
এমআই/এসএন