এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে চট্টগ্রাম বন্দরে এসে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভের মুখে পড়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বন্দর ভবনের ভেতরে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দর ভবনের বাইরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম বন্দর ভবনের অদূরে কাস্টমস মোড়ে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা গেছে, নৌ উপদেষ্টা সকাল সোয়া ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে বন্দর চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে পুলিশের নিরাপত্তা বহরসহ বন্দর ভবনের উদ্দেশে রওনা হন তিনি।

নৌ উপদেষ্টার আগমনের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা বন্দর ভবনের আশপাশে অবস্থান নেন। উপদেষ্টার গাড়িবহর কাস্টমস মোড়ে পৌঁছালে আন্দোলনকারীরা বেরিয়ে এসে স্লোগান দিতে দিতে গাড়ি আটকে দেন। এ সময় ‘গো ব্যাক অ্যাডভাইজার গো ব্যাক’, ‘ডিপি ওয়ার্ল্ডের দালালরা হুঁশিয়ার সাবধান’, ‘মা-মাটি-মোহনা বিদেশিদের দেব না’—সহ নানা স্লোগান দিতে শোনা যায়।

প্রায় ১৫ মিনিট আটকে থাকার পর পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে গাড়িবহর বন্দর ভবনের ভেতরে নিয়ে যায়। গাড়ি প্রবেশের সময় শতাধিক শ্রমিক-কর্মচারী স্লোগান দিতে দিতে মূল ফটকের সামনে অবস্থান নেন।

এ সময় নৌ উপদেষ্টা গাড়ি থেকে নেমে পুলিশের, সেনাবাহিনী ও বন্দরের নিরাপত্তাকর্মীদের পাহারায় দ্রুত বন্দর ভবনের ভেতরে প্রবেশ করে লিফটে করে উপরের তলায় উঠে যান।

বন্দর ভবনে নৌ উপদেষ্টা চলমান অনির্দিষ্টকালের কর্মবিরতি ও বন্দরের অচলাবস্থা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বলে জানা গেছে।

এদিকে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে বৃহস্পতিবারও বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। বহির্নোঙ্গর থেকে জেটিতে জাহাজ চলাচল বন্ধ থাকায় জাহাজগুলো নোঙরে আটকে আছে। এনসিটি, জেনারেল কার্গো বার্থ (জিসিবি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি)সহ সব টার্মিনালে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে।

আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ, আন্দোলন দমাতে হয়রানি ও দমন-পীড়ন বন্ধের দাবিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে শ্রমিক-কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন।

এর আগে কর্মসূচির প্রেক্ষাপটে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ১৫ জনকে বদলির সুপারিশ করা হয়, যাদের মধ্যে আন্দোলনের সামনের সারিতে থাকা দুই বিএনপিপন্থী শ্রমিক নেতাও রয়েছেন। আটজনকে পায়রা বন্দরে এবং সাতজনকে মোংলা বন্দরে বদলি করা হয়েছে।

এই বদলির প্রতিবাদ এবং এনসিটি ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি পালনের পর ওইদিন বিকেলে সংবাদ সম্মেলন করে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই: মির্জা ফখরুল Feb 05, 2026
img
বিএনপি প্রার্থী দিপুকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী Feb 05, 2026
img
অমিতাভ ও ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা, ৫ ছবিতে নিজেকে প্রমাণ করেছেন অভিষেক! Feb 05, 2026
img
শাপলা চত্বরে হত্যাযজ্ঞ, প্রতিবেদন দাখিলে বাড়ল সময় Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার স্বপ্ন বুনছেন মঈন আলি Feb 05, 2026
img
নির্বাচন গ্রহণযোগ্য করতে বিমান বাহিনী প্রস্তুত: এয়ার চিফ মার্শাল Feb 05, 2026
img
আবারও শাকিব-বুবলী পরিবারে আসছে নতুন সদস্য! Feb 05, 2026
img
অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না : রিজভী Feb 05, 2026
img
বকেয়া বেতনের দাবিতে উত্তরায় গার্মেন্টস কর্মীদের অবরোধ শেষ Feb 05, 2026
img
রাজামৌলির ছবির পর বড় ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা! Feb 05, 2026
img
টানা তিন মাস হাসপাতালে প্রিয়াঙ্কা ও নিক, কিন্তু কেনো? Feb 05, 2026
img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026
img
ট্রাম্প-জিনপিং ফোনালাপ: তাইওয়ান ইস্যুতেই গুরুত্ব দিল চীন Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা Feb 05, 2026
img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026
img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026