শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরে তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় দলীয় প্রার্থীদের পক্ষে জনসভায় অংশ নেবেন। 


বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তারেক রহমানের এই নির্বাচনি সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এবারের সফরে নিরাপত্তার কথা বিবেচনা করে এবং সময় সাশ্রয় করতে তিনি সড়কপথের পরিবর্তে হেলিকপ্টার ব্যবহার করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।


তারেক রহমানের এই সফরের তারিখ নির্ধারিত হলেও এখনো চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়নি। দলীয় নেতাদের মতে, নিরাপত্তাব্যবস্থা, আবহাওয়া পরিস্থিতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সফরের সুনির্দিষ্ট সময় জানানো হবে। 

এই সফরে তিনি মূলত বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থীদের পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে শাহরিন ইসলাম তুহিনের নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন তিনি।

জনসভায় অংশগ্রহণের পাশাপাশি এই সফরে তারেক রহমানের কিছু ব্যক্তিগত ও পারিবারিক কর্মসূচিও রয়েছে। সফরকালে তিনি তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে। 

নির্বাচনি উত্তাপের মধ্যে তারেক রহমানের এই সফর উত্তরাঞ্চলের বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সফরকে কেন্দ্র করে তিন জেলাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

দলীয় প্রার্থীরা মনে করছেন, তারেক রহমানের এই উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভোটের মাঠে বিএনপির অবস্থান আরও শক্তিশালী করবে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনি আচরণবিধি মেনেই এই জনসভাগুলো আয়োজন করা হবে। উত্তরাঞ্চলের এই সফর শেষ করে তারেক রহমান পরবর্তী নির্বাচনি জনসভার জন্য অন্য কোনো অঞ্চলে যাত্রা করবেন কি না, তা এখনো স্পষ্ট করা হয়নি।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এক ধাক্কায় কমল ধারাবাহিকগুলোর নম্বর, শীর্ষে 'দ্বৈত আধিপত্য' Feb 05, 2026
img
এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই: মির্জা ফখরুল Feb 05, 2026
img
বিএনপি প্রার্থী দিপুকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী Feb 05, 2026
img
অমিতাভ ও ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা, ৫ ছবিতে নিজেকে প্রমাণ করেছেন অভিষেক! Feb 05, 2026
img
শাপলা চত্বরে হত্যাযজ্ঞ, প্রতিবেদন দাখিলে বাড়ল সময় Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার স্বপ্ন বুনছেন মঈন আলি Feb 05, 2026
img
নির্বাচন গ্রহণযোগ্য করতে বিমান বাহিনী প্রস্তুত: এয়ার চিফ মার্শাল Feb 05, 2026
img
আবারও শাকিব-বুবলী পরিবারে আসছে নতুন সদস্য! Feb 05, 2026
img
অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না : রিজভী Feb 05, 2026
img
বকেয়া বেতনের দাবিতে উত্তরায় গার্মেন্টস কর্মীদের অবরোধ শেষ Feb 05, 2026
img
রাজামৌলির ছবির পর বড় ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা! Feb 05, 2026
img
টানা তিন মাস হাসপাতালে প্রিয়াঙ্কা ও নিক, কিন্তু কেনো? Feb 05, 2026
img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026
img
ট্রাম্প-জিনপিং ফোনালাপ: তাইওয়ান ইস্যুতেই গুরুত্ব দিল চীন Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা Feb 05, 2026
img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026
img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026