বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো করে দেখে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সোনাইমুড়ী এলাকায় নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
ব্যারিস্টার খোকন বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া আমৃত্যু লড়াই করে গেছেন। সুন্দর বাংলাদেশ গড়তে তার ছেলে তারেক রহমানের পরিকল্পনা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো করে দেখে। দিল্লি কিংবা পাকিস্তান বুঝি না, বুঝি শুধু বাংলাদেশ।’
জামায়াতে ইসলামী স্বাধীনতা বিরোধী ছিল অভিযোগ করে ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘যুদ্ধের সময় পাক বাহিনীকে তারাই আমাদের বাড়ি চিনিয়েছে, তারাই নারীদের সম্মানহানি করতে সাহায্য করেছে।’
জামায়াত বেহেস্তের টিকিটের লোভ দেখিয়ে ভোটারদের ধোঁকা দিচ্ছে বলেও অভিযোগ করেন মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড আর কৃষক কার্ডের ব্যবস্থা করা হবে।’
ইউটি/টিএ