বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম: পররাষ্ট্র উপদেষ্টা

বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে শেষ মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণমতের প্রতিনিধিত্বশীল হবে। সুষ্ঠুভাবে ভোট গণনা হয়ে যাবে।’

অন্তর্বর্তী সরকার সব ক্ষেত্রেই সফল হয়েছে তা নয়, তবে চেষ্টা করেছে বলে দাবি করে তিনি বলেন, ‘বোঝা রেখে যাওয়ার পরিবর্তে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম। বিভিন্ন চুক্তি নিয়ে অনেক আগে থেকেই কাজ চলছিল, এই পর্যায়ে এসে চুক্তিগুলো স্বাক্ষর হয়েছে।’

ভারতের সঙ্গে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মসৃণ নয়, থমকে রয়েছে।’

পরবর্তী সরকারের সময়ে দিল্লির সঙ্গে সম্পর্ক মসৃণ হবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘অন্য দেশ ভিসা দেয় না, এটার জন্য সম্পূর্ণ দায় আমাদের। এক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ভারতের ক্ষেত্রে নৈরাশ্য না হয়ে আশাবাদী হতে হবে।’

তৌহিদ হোসেন বলেন, ‘দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর, আমার স্বাধীনতা শেষ হয়েছিল। সরকারের মধ্যে নানা টানাপোড়েন থাকে, এটা খেলার একটা অংশ।’

গত দেড় বছরে বিনিয়োগের ক্ষেত্রে বড় কোনো অগ্রগতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন সরকার দায়িত্ব নিলে বিনিয়োগকারীরা এগিয়ে আসবেন।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মানব সম্পদের অবস্থা খুবই খারাপ। গ্র্যাজুয়েটরা শিক্ষিত নয়। কারিগরিতে যারা সার্টিফিকেট নেয়, তারা সেই কাজটি পারে না।’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কূটনীতিক পাসপোর্ট সারেন্ডার করা খুবই সামান্য বিষয় বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন।

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরত দেয়ার ব্যাপারে এখনও ভারত সরকার কিছু জানায়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
গণতন্ত্র ও অস্তিত্ব রক্ষায় ভোটাধিকার প্রয়োগ করুন : জোনায়েদ সাকি Feb 05, 2026
img

পঞ্চগড়ে বিজিবি মহাপরিচালক

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বিজিবি Feb 05, 2026
img
১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত Feb 05, 2026
img
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি Feb 05, 2026
img
ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ Feb 05, 2026
img
মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায় : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ইসি কর্মকর্তাদের বিরুদ্ধেই অর্ধেক অভিযোগ, জরিমানা আদায় ২৪ লাখ Feb 05, 2026
img
নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন Feb 05, 2026
img
এনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে বড় ধরনের রদবদল Feb 05, 2026
img
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 05, 2026
img
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 05, 2026
img
১৪৪ রানের লক্ষ্য পেল ধূমকেতু একাদশ Feb 05, 2026
img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক : এরদোয়ান Feb 05, 2026
img
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর Feb 05, 2026
img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026
img
সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণী, নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি Feb 05, 2026
img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026