মস্কোতে রুশ জেনারেল গুলিবিদ্ধ, হত্যাচেষ্টার মামলা

রাশিয়ার সামরিক বাহিনীর একজন উচ্চপদস্থ জেনারেলকে গুলি করা হয়েছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানী মস্কো শহরের উত্তর-পশ্চিম প্রান্তের একটি আবাসিক ভবনে গুলিবিদ্ধ হন রাশিয়ার সামরিক গোয়েন্দা বিভাগের উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

তার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি। রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেঙ্কো জানিয়েছেন, ঘটনাটিকে হত্যাচেষ্টা হিসেবে বিবেচনা করে একটি ফৌজদারি মামলা করা হয়েছে। তিনি বলেন, ‘ভুক্তভোগীকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

লেফটেন্যান্ট জেনারেল আলেক্সেয়েভ রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর (জিআরইউ) প্রধান পরিচালন বিভাগে একজন শীর্ষ কর্মকর্তা। ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে মস্কোতে লক্ষ্যবস্তু হওয়া উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে তিনি সর্বশেষ।

২০১৮ সালে যুক্তরাজ্যের স্যালিসবারিতে সংঘটিত নার্ভ এজেন্ট হামলার ঘটনায় জিআরইউ জড়িত থাকার অভিযোগের পর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় পড়েছিলেন আলেক্সেয়েভ।

ইউক্রেন যুদ্ধের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২২ সালে মারিউপোল অবরোধের সময় ইউক্রেনের সঙ্গে আলোচনায় অংশ নেন তিনি। এছাড়া ২০২৩ সালের জুনে ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের নেতৃত্বে স্বল্পস্থায়ী বিদ্রোহের সময় তাকেও আলোচনার জন্য পাঠানো হয়েছিল।

মস্কোর ভোলোকোলামস্কোয়ে হাইওয়ের একটি আবাসিক ভবনে সংঘটিত এই হামলার পেছনে কারা জড়িত, তা এখনও জানা যায়নি। অতীতে রাশিয়ার সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে হওয়া কয়েকটি হামলার দায় ইউক্রেন স্বীকার করেছিল।

গত মাসের শেষদিকে সেন্ট পিটার্সবার্গে এক রুশ সেনার ওপর হামলার চেষ্টা নস্যাৎ করার দাবি করে রুশ গোয়েন্দা সংস্থাগুলো। এছাড়া ২০২৪ সালে মস্কোয় একটি আবাসিক ভবনের বাইরে বিস্ফোরণে নিহত জেনারেল ইগর কিরিলভ হত্যাকাণ্ডে একজন উজবেক নাগরিককে চলতি বছরের জানুয়ারিতে কারাদণ্ড দেওয়া হয়।

ওই হামলার দায় ইউক্রেনের এসবিইউ গোয়েন্দা সংস্থা স্বীকার করেছিল। জেনারেল কিরিলভ রাশিয়ার পারমাণবিক, জৈবিক ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজতের আমির Feb 06, 2026
img
বিএনপির দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান Feb 06, 2026
img
প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে আলোচনা করি: জামায়াত আমির Feb 06, 2026
img
সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কাকে? Feb 06, 2026
img
ভোটারদের বেশকিছু প্রতিশ্রুতি দিলেন রুমিন ফারহানা Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা ‘আপাতত’ শেষ Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের আহতের ঘটনায় জামায়াত ও এনসিপি নেতাদের নিন্দা Feb 06, 2026
img
বাংলাদেশকে ছাড়াই কাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ Feb 06, 2026
img
যৌথ অভিযানে গ্রেফতার ৩৬৮, অস্ত্র ও মাদক উদ্ধার Feb 06, 2026
img
কেউ যদি ভোট ইঞ্জিনিয়ারিং করতে চায় ছাড় দেব না: জামায়াত আমির Feb 06, 2026
img
ভুল রাজনীতির কারণে বিএনপি এখন ছোট দল হয়ে গেছে: সাদিক কায়েম Feb 06, 2026
img
টিকিট ছাড়াই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন দর্শকরা Feb 06, 2026
img
৪৪তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন Feb 06, 2026
img
চাঁদাবাজরাও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক : হাসনাত আব্দুল্লাহ Feb 06, 2026
img
জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আগামীর বাংলাদেশ হবে ইনসাফের : সাদিক কায়েম Feb 06, 2026
img
শায়খ আহমদুল্লাহর এপস্টেইন ফাইল নিয়ে পোস্ট Feb 06, 2026
img
‘ঘেউ ঘেউ’ করেন কঙ্গনা : অভিনেতা প্রকাশ রাজ Feb 06, 2026
img
সাতক্ষীরায় জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগদান Feb 06, 2026
img
ওসমান হাদি হত্যা তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার Feb 06, 2026