কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্রয়াদেশও নেই

মার্কিন বাজারে টানা দুই মাস ধরে কমছে বাংলাদেশের তৈরি পোশাকের রফতানি আয়। একই সময়ে চীনের হারানো বাজার দখলে এগিয়ে যাচ্ছে ভিয়েতনাম। উদ্যোক্তারা বলছেন, ট্রাম্প প্রশাসনের অস্থির বাণিজ্য নীতির কারণে শিগগিরই মার্কিন বাজারে পোশাক রফতানি বাড়ানোর সম্ভাবনা কম।

বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের দ্বিতীয় বৃহত্তম রফতানি গন্তব্য। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, দেশের মোট পোশাক রফতানি আয়ের প্রায় ২০ শতাংশ আসে মার্কিন বাজার থেকে।

এই বাজারেই কমছে বাংলাদেশি তৈরি পোশাকের রফতানি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতরের অধীন সংস্থা অটেক্সার হিসাবে, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে ৫২ কোটি ৬৫ লাখ ডলারের পোশাক রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৫৭ শতাংশ কম। এর আগের মাস অক্টোবরে রফতানি কমেছিল ১০ দশমিক ৭৭ শতাংশ।

অক্টোবর ও নভেম্বরে কমলেও ২০২৫ সালের প্রথম ১১ মাসে যুক্তরাষ্ট্রে গেছে ৭৬০ কোটি ২৬ লাখ ডলারের বাংলাদেশি তৈরি পোশাক। মোটের এই হিসাবে প্রবৃদ্ধি হয়েছে প্রায় সাড়ে ১২ শতাংশ। এ অবস্থায় ট্রাম্প প্রশাসনের অস্থির বাণিজ্য নীতিতে বাজারটিতে ঘুরে দাঁড়ানোর খবর দিতে পারছেন না উদ্যোক্তারা।

বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, মার্কিন বাজারে এখন দুটি বড় অনিশ্চয়তা কাজ করছে। উচ্চ শুল্ক এবং নতুন নতুন বাণিজ্য চুক্তি। এতে ক্রেতারা অনিশ্চিত হয়ে পড়েছেন। আগে যেখানে শুল্ক বাবদ ১৬-১৭ টাকা খরচ হতো, এখন অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক দিতে হচ্ছে। ফলে তাদের ক্রয়ক্ষমতা কমে গেছে এবং আমদানি হ্রাস পেয়েছে। আবার মজুত শেষ হলে নতুন অর্ডার আসে, তাই বাজারের গতিপ্রকৃতি আগে থেকে অনুমান করা কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে, একক মাস কিংবা ১১ মাসের সামগ্রিক হিসাব-দুই ক্ষেত্রেই মার্কিন পোশাক বাজারে বড় ব্যবধানে অবস্থান হারাচ্ছে চীন। এই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে ভিয়েতনাম। নভেম্বরে দেশটির পোশাক রফতানি বেড়েছে ৯ দশমিক ৫২ শতাংশ এবং ১১ মাসের হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৩৫ শতাংশ।

নভেম্বরে ভারতের রফতানিও ধাক্কা খেলেও ১১ মাসের হিসাবে দেশটির প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি। তবে প্রবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে রয়েছে কম্বোডিয়া।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026
img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026
img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026