২০২৫ সালে মুক্তি পাওয়া কয়েকটি ছবি বাণিজ্যিক সাফল্যের পাল্লায় ভারী না হলেও দর্শকের আবেগে গভীর ছাপ ফেলেছে নিঃশব্দে। দ্য গার্ল ফ্রেন্ড, কিস, ডিএনএ ও আরোমালে—এই চারটি ছবিই আন্তরিক নির্মাণ, অভিনয়ের সততা ও ভিন্নধর্মী গল্প বলার ভঙ্গির জন্য আলাদা করে নজর কেড়েছে। প্রমাণ করেছে, ভালো সিনেমার মানদণ্ড কেবল টিকিট বিক্রির অঙ্কে সীমাবদ্ধ নয়।
রাশমিকা মন্দানার আবেগঘন অভিনয়, কাভিনের সহজাত আকর্ষণ, আথারভার তীব্র উপস্থিতি কিংবা কিশেন দাসের সংযত অভিব্যক্তি—প্রতিটি ছবিতেই ফুটে উঠেছে অর্থবহ কাহিনি আর সৎ নির্মাণের ছাপ। সময়ের সঙ্গে সঙ্গে এ ধরনের ছবিই ধীরে ধীরে কাল্ট মর্যাদা পায়, নতুন করে ভালোবাসা কুড়ায় দর্শকের। মনে করিয়ে দেয়, প্রকৃত সাফল্য অনেক সময় মুক্তির প্রথম সপ্তাহ পার হয়ে, নীরব পথেই এসে ধরা দেয়।
এবি/টিকে