বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে প্রত্যেকটা ভোটের পাহারাদারী করতে হবে। এবার আর কাউকে ভোট কেড়ে নিতে দেয়া হবে না। কেউ যদি তা কেড়ে নিতে আসে তাহলে সে হাতটা ধরে ফেলবেন মোচড়ায়ে ফেলবেন। আর এজন্য মামলা আপনাদের বিরুদ্ধে হবে না।
তিনি বলেন, ‘কেউ মামলা করলে বলে দেবেন শফিকুর রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য। সারা দেশে যুককদের জাগতে হবে, সকলের অধিকার কায়েম করতে হবে।’
শুক্রবার দুপুর ২টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন।
তিনি জুলাই আন্দোলনে তরুণ ও যুবকদের প্রাণ উল্লেখ করে বলেন, তোমোদের প্রতিদান আমি দিতে পারব না। কিন্তু বেকার ভাতাও দিয়েও তোমাদের বেইজ্জত করব। তবে খুব শিগগিরই দেশের দায়িত্বভার তোমাদের হাতে তুলে দেবে।
আগামী ১২ তারিখের নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বিজয়ী হবে আশা ব্যক্ত করে আমিরে জামায়াত শফিকুর রহমান ইনসাফের বাংলাদেশ কায়েম করা হবে বলেও উল্লেখ করেন।
বক্তব্য শেষে তিনি ঝালকাঠি-১ আসনে ডক্টর ফয়জুল হক ও ঝালকাঠি-২ আসনে শেখ নেয়ামুল করিমের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।
জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে নায়েবে আমির অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক'র সঞ্চালনায় জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। শহীদ ওসমান হাদীর বোন মাসুমা হাদীও জনসভার স্টেজে উপস্থিত ছিলেন। এতে প্রায় ২০ হাজার মানুষের সমাগম ঘটে।
কেএন/টিকে