বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

ইডেন গার্ডেন্সে শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচ। সেই ম্যাচ খেলতে বৃহস্পতিবার কলকাতায় পা রাখল ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড দল। কিন্তু তাদের ঘিরে শহরে যতটা না উন্মাদনা, মুম্বইয়ে তার থেকে শতগুণ বেশি উন্মাদনা তৈরি হয়েছে। কারণ, ৭ তারিখ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন এবং এবারের আয়োজক ভারত। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওই ম্যাচের আগেই রয়েছে তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে মঞ্চ কাঁপাবেন বলি অভিনেত্রী এবং নৃত্যশিল্পী নোরা ফাতেহি।

একইদিনে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড কলকাতায় বিশ্বকাপের ম্যাচ খেলতে নামলেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ওয়াংখেড়ে স্টেডিয়াম। একে ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে। তার উপর জাঁকজমকে ভরা উদ্বোধনী অনুষ্ঠান। সবমিলিয়ে ৭ ফেব্রুয়ারি ওয়াংখেড়েতে বসতে চলেছে তারকার মেলা। জানা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে নোরার সঙ্গে থাকবেন গায়ক বাদশা।

এছাড়া বিখ্যাত যন্ত্রবাদক শিবমণিও থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। সেতার বাদক ঋষভ রিখিরাম শর্মা থাকবেন। জানা গিয়েছে, ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচের আগেই এই অনুষ্ঠানটি হবে। শিল্পীদের সঙ্গে থাকবেন তাঁদের গোটা টিমও। অনুষ্ঠানে পরিবেশিত হবে ভারতীয় মার্গ সংগীত ও পপ সংগীতের মেলবন্ধন। শনিবার বিশ্বকাপের প্রথম ম্যাচ অবশ্য শ্রীলঙ্কায় হবে। কলম্বোতে সে ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস।

নোরা অবশ্য আগেও বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করেছেন। ২০২২ সালে ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে তাঁকে দেখা গিয়েছিল। ওই বিশ্বকাপের অ্যান্থেম ‘লাইট দ্য স্কাই’ গানে হিন্দি অংশটি গেয়েছেন নোরা। পারফর্মও করেছেন ওই গানে। সম্প্রতি মরোক্কান ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে নোরার প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছে। ‘প্রেমিকে’র ম্যাচ দেখতে মরক্কো পাড়ি দিয়েছিলেন নোরা।

সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও শনিবারের ওয়াংখেড়েতে উন্মোচিত হবে টি-২০ বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘ফিল দ্য থ্রিল’। বিখ্যাত সংগীত পরিচালক অনিরুধ রবিচন্দরের কথায় এবং সুরে গানটি রচিত হয়েছে। গানটি গাইবেন অনিরুধ নিজেই। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলতে আরও বেশ কিছু উদ্যোগ নেওয়া হতে পারে।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026
img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026