বারাক ওবামাকে বানর হিসেবে দেখানো ট্রাম্পের ভিডিও সরিয়ে নিল হোয়াইট হাউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিও’র নিন্দা করেছেন। ভিডিওটিতে ডেমোক্র্যাটিক সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে বানর হিসেবে দেখানো হয়েছে। ভিডিওটি প্রকাশের পর তা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। 

আফ্রিকান বংশোদ্ভূতদের মানবিক মর্যাদা খর্ব করার জন্য রিপাবলিকানরাও এর সমালোচনা করেছে।

রয়টার্স জানায়, হোয়াইট হাউস প্রথমে পোস্টটির পক্ষে সাফাই গেয়েছিল, তারপর শুক্রবার ভোরে, প্রকাশের ১২ ঘন্টা পরে, এটি মুছে ফেলে।

পরে সাংবাদিকরা এ নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, ট্রাম্প উত্তর দেন, তিনি অবশ্যই এই পোস্টটির নিন্দা জানান।

এদিকে, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, ‘হোয়াইট হাউসের একজন কর্মী ভুল করে পোস্টটি করেছিলেন। পরে এটি সরিয়ে ফেলা হয়।

ট্রাম্পের একজন উপদেষ্টা এর আগে রয়টার্সকে জানান, বৃহস্পতিবার রাতে পোস্ট করার আগে প্রেসিডেন্ট ট্রাম্প ভিডিওটি দেখেননি এবং দেখার পর তা সরিয়ে ফেলার নির্দেশ দেন।

উভয় কর্মকর্তাই নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন। হোয়াইট হাউস কর্মীর পরিচয় সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দেয়নি। ট্রাম্পের উপদেষ্টার মতে, ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কেবল কয়েকজন সিনিয়র সহকারীর সরাসরি প্রবেশাধিকার রয়েছে।

অন্যদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট কয়েক ঘন্টা আগে পোস্টটির পক্ষে ছিলেন, তখন নেতিবাচক প্রতিক্রিয়ার এই ঢেউকে ‘মিথ্যা ক্ষোভ’ বলে বর্ণনা করেন।

ট্রাম্পের ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে এক মিনিট দৈর্ঘ্যের এই ভিডিওটি শেয়ার করা হয়। এতে ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় জালিয়াতির কারণে হয়েছিল বলে দাবি করা হয়। ভিডিওটির শেষের দিকে একটি বানরের নৃত্যসংবলিত ক্লিপ দেখানো হয়েছে, যেখানে ওবামার মুখ বসানো ছিল। ক্লিপটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে মনে হয়েছে।

ওবামা পরিবারের একজন মুখপাত্র বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, বর্ণবাদী বক্তব্য শেয়ার করার ইতিহাস ট্রাম্পের আগে থেকেই ছিল। তিনি দীর্ঘদিন ধরে একটি মিথ্যা ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করে আসছেন যে, ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকা ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেননি। বৃহস্পতিবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, ওবামা ‘খুব খারাপ’ এবং ‘আমাদের দেশকে ভাগ করে ফেলেছেন।’

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026
img
সাতসকালে দেশে স্বর্ণের দামে বড় লাফ Feb 07, 2026
img
বড় পরিসরে আসছে 'লোকাহ ২' Feb 07, 2026
img
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি Feb 07, 2026
img
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮ Feb 07, 2026