মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ

রাশিয়ার রাজধানী মস্কোতে দেশটির সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তার ওপর হামলার পেছনে ইউক্রেন জড়িত বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, এই হত্যাচেষ্টার উদ্দেশ্য শান্তি আলোচনা ভেস্তে দেয়া।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে মস্কো শহরের উত্তর-পশ্চিম প্রান্তের একটি আবাসিক ভবনে গুলিবিদ্ধ হন রাশিয়ার সামরিক গোয়েন্দা বিভাগের উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তিনি এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। 
 
রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেঙ্কো জানন, ঘটনাটিকে হত্যাচেষ্টা হিসেবে বিবেচনা করে একটি ফৌজদারি মামলা করা হয়েছে। তিনি বলেন, ‘ভুক্তভোগীকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
 
লেফটেন্যান্ট জেনারেল আলেক্সেয়েভ রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর (জিআরইউ) প্রধান পরিচালন বিভাগে একজন শীর্ষ কর্মকর্তা। এটি সাম্প্রতিক সময়ে রাশিয়ার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ওপর চালানো হামলার ধারাবাহিক ঘটনার সর্বশেষ ঘটনা।
 
২০১৮ সালে যুক্তরাজ্যের স্যালিসবারিতে সংঘটিত নার্ভ এজেন্ট হামলার ঘটনায় জিআরইউ জড়িত থাকার অভিযোগের পর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় পড়েছিলেন আলেক্সেয়েভ।
  
ইউক্রেন যুদ্ধের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২২ সালে মারিউপোল অবরোধের সময় ইউক্রেনের সঙ্গে আলোচনায় অংশ নেন তিনি। এছাড়া ২০২৩ সালের জুনে ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের নেতৃত্বে স্বল্পস্থায়ী বিদ্রোহের সময় তাকেও আলোচনার জন্য পাঠানো হয়েছিল।
 
মস্কোর ভোলোকোলামস্কোয়ে হাইওয়ের একটি আবাসিক ভবনে সংঘটিত এই হামলার পেছনে কারা জড়িত, তা এখনও জানা যায়নি। অতীতে রাশিয়ার সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে হওয়া কয়েকটি হামলার দায় ইউক্রেন স্বীকার করেছিল।
 
আলেক্সেয়েভের গুলির ঘটনাটি এখনও তদন্তাধীন। এর মধ্যেই এ ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। তবে নিজের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
  
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার প্রেক্ষাপটে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মন ভালো করতে কী খাবার খেয়েছিলেন হিনা? Feb 07, 2026
img

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান

'বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা' Feb 07, 2026
img
আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু Feb 07, 2026
img
মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠানোর অনুরোধ বিচারকের Feb 07, 2026
img
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026
img
দেশে নিপাহ ভাইরাসে প্রাণ গেল ১ নারীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা Feb 07, 2026
img
যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ: ডিএমপি Feb 07, 2026
img
যৌন হেনস্তা মামলায় ১০ দিনের রিমান্ডে ইউটিউবার শমীক Feb 07, 2026
img
১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর Feb 07, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচও বয়কট করলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো Feb 07, 2026
img
পিএসএলের সবচেয়ে দামি খেলোয়াড় সাইম আইয়ুব Feb 07, 2026