মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠানোর অনুরোধ বিচারকের

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠানোর অনুরোধ জানিয়েছেন আর্জেটিনা একজন বিচারক। মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ‘ইউনিভার্সাল জুরিসডিকশন’ নীতির আওতায় এই অনুরোধ হয়েছে।

মাদুরো বর্তমানে নিউইয়র্কে বন্দি আছেন। গত মাসে কারাকাস থেকে তুলে নিয়ে যাওয়ার পর তাকে মাদক-সন্ত্রাস ও কোকেন পাচার ষড়যন্ত্রের মামলায় বিচারের মুখোমুখি করেছে যুক্তরাষ্ট্র। 

আর্জেন্টিনার বিচারকরা প্রায়ই অন্য দেশে মানবাধিকার লঙ্ঘনের মামলা নিয়ে সোচ্চার থাকেন। মাদুরোর বিরুদ্ধে বুয়েন্স আয়ার্সে মানবতাবিরোধী অপরাধের মামলা হয় ২০২৩ সালে। এতে তার শাসনামলে বিক্ষোভকারী ও রাজনৈতিক বিরোধীদের ওপর কঠোর দমন-পীড়নের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

দেশটির ফেডারেল বিচারক সেবাস্টিয়ান রামোস স্বাক্ষরিত একটি পরোয়ানায় মামলার বাদীদের মধ্যে আছেন, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর হাতে নির্যাতন, আটক এবং অপহরণের শিকার ভেনেজুয়েলার নাগরিকরা।

২০২৩ সালে ভুক্তভোগীদের প্রতিনিধিত্বকারী মানবাধিকার সংস্থাগুলো ‘ইউনিভার্সাল জুরিসডিকশন’ নীতির আওতায় মামলাটি করে। এই আইনি ধারণা অনুযায়ী, বিশ্বের যেকোনো প্রান্তে গণহত্যা বা সন্ত্রাসবাদের মতো অপরাধে অভিযুক্তদের আর্জেন্টিনার আদালতে বিচারের মুখোমুখি করা যাবে।

নিয়ম অনুযায়ী, আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় আদালতের অনুরোধটি মার্কিন প্রশাসনের কাছে উপস্থাপন করবে। তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই অনুরোধ রাখার সম্ভাবনা কম। কারণ মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিনের একটি কারাগারে বন্দি আছেন। গত মাসে তাদের আদালতে তোলা হয়েছিল। পরবর্তী শুনানি হওয়ার কথা মার্চ মাসে।

সূত্র: এবিসি নিউজ  

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
হার্ভার্ডে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
ফুলের হার হাতে নিয়ে হেরে গেছি: রাখি সাওয়ান্ত Feb 07, 2026
img
মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে: তানজিয়া জামান মিথিলা Feb 07, 2026
img
আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে : জামায়াত আমির Feb 07, 2026
img

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন Feb 07, 2026
img
স্মার্টফোনহীন সেই সময়ে সালমানের পার্টি কাণ্ড, ভাইরাল স্মৃতি Feb 07, 2026
img
মালিঙ্গার চোটে ভাগ্য বদলালো মাদুশানের Feb 07, 2026
img
অনুরাগীদের ভিড়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে শাহিদ কাপুর, মাঝপথেই মঞ্চ ছাড়লেন অভিনেতা Feb 07, 2026