আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের ওপর পুলিশের যে তাণ্ডব তা নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ফেনী-২ আসনে ১১ দলীয় জামায়াত সমর্থিত জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুর সমর্থনে সাইকেল র্যালী করে ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখা। র্যালিটি শহরের ফেনী সরকারী কলেজ মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে শেষ হয়।
সমাপনীতে তিনি এসব কথা বলেন তিনি।
এসময় মঞ্জু আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উচিত ছিলো সহনশীল হওয়া। পুলিশের মধ্যে যে ধরনের আচরণ গত ক্ষোভ ও হিংসাত্মক মনোভাব দেখা গেছে তা দেখে মনে হচ্ছে এই ঘটনা ইনটেনশনালি ঘটনা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনার পেছনে একটা রহস্যও থাকতে পারে। সারা বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে একটা বার্তাও দেয়ার চেষ্টা হতে পারে ৷
আমাদের প্রশাসন, পুলিশ একদিকে ঝুঁকে পড়ছে-এ ধরনের আচরণ তাদের মধ্যে প্রকাশ পেয়েছে। এ লক্ষণগুলো দেখে আমরা আরেকটা মহাবিপ্লবের সম্ভাবনা দেখতে পাচ্ছি ৷
এমআর/এসএন