এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা

অভিনয়জগতে ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করছেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা। এইচবিওর আলোচিত সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় মৌসুমে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়ার পর এবার নেটফ্লিক্সের একটি রোমান্টিক কমেডি সিনেমায় দেখা যাবে এই কে-পপ তারকাকে।

জানা গেছে, সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বেও থাকছেন লিসা। মিডল চাইল্ড প্রোডাকশনের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন ডেভিড বার্নাড, যিনি ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজের প্রযোজনাতেও যুক্ত ছিলেন।

নতুন এই সিনেমার নাম ও গল্পের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, জুলিয়া রবার্টস ও হিউ গ্রান্ট অভিনীত জনপ্রিয় রোমান্টিক কমেডি ‘নটিং হিল’ থেকে অনুপ্রাণিত হয়েই ছবিটি নির্মাণ করা হচ্ছে।

জানা গেছে, ‘দ্য হোয়াইট লোটাস’-এর শুটিংয়ের ফাঁকে ডেভিড বার্নাড ও লিসা একসঙ্গে সিনেমাটির গল্প নিয়ে ভাবনা শুরু করেন। ছবির চিত্রনাট্য লিখেছেন নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি ‘সেট ইট আপ’-এর চিত্রনাট্যকার কেটি সিলভারম্যান।



এরই মধ্যে নেটফ্লিক্সের জনপ্রিয় ‘এক্সট্র্যাকশন’ ইউনিভার্সের একটি সিনেমায়ও অভিনয় করেছেন লিসা, যা তাঁর আন্তর্জাতিক অভিনয় ক্যারিয়ারকে আরও বিস্তৃত করেছে।
থাইল্যান্ডে জন্ম নেওয়া লিসা মাত্র ১৩ বছর বয়সে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান। ২০১৬ সালে কোরিয়ান গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্কে যোগ দেওয়ার মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান তিনি। বর্তমানে কোরিয়াতেই স্থায়ীভাবে বসবাস করছেন এই তারকা।

দশ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে সংগীতের মাধ্যমে বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন লিসা। এশিয়া থেকে ইউরোপ—সবখানেই তাঁর অনুরাগীদের উপস্থিতি চোখে পড়ার মতো। ব্যান্ডের পাশাপাশি একক শিল্পী হিসেবেও নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন ২৯ বছর বয়সী এই তারকা।

গত বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত লিসার প্রথম একক পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম ‘অলটার ইগো’ বিলবোর্ড ২০০ চার্টে সপ্তম স্থানে উঠে আসে। একই সঙ্গে বিলবোর্ড টপ অ্যালবাম সেলস চার্টের শীর্ষস্থানও দখল করে অ্যালবামটি।

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026