আম্পান: যশোরে গাছ পড়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে যশোরে ঝড়ে গাছ ভেঙে পড়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে যশোরের চৌগাছা ও শার্শা উপজেলায় পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- চৌগাছা উপজেলার উপজেলার চাঁদপাড়া ইউনিয়ন পরিষদের চাঁদপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর স্ত্রী ক্ষান্ত বেগম (৪৫) ও তার কিশোরী মেয়ে রাবেয়া খাতুন (১৫), শার্শা উপজেলার বাগআচড়া ইউনিয়নের ৮ নম্বর টেংরা ওয়ার্ডের টেংরা গ্রামের আব্দুল গফুর পলাশীর ছেলে মুক্তার আলি (৬৫)। তিনি নসিমন চালক ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার রাতে ঝড়ের সময় খ্যান্ত বেগম তার মেয়ে রাবেয়া ও পরিবারের অন্যান্যদের নিয়ে ঘরেই ছিলেন। এরই মাঝে রাত ১০টার দিকে ঘরের পাশের একটি গাছ তাদের ঘরের ওপর ভেঙ্গে পড়ে। এতে ঘটনাস্থলেই খ্যান্ত ও রাবেয়া নিহত হন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শাহিনুর রহমান ও চৌগাছা থানার ওসি রিফাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বুধবার রাত ১১ টার দিকে গাছ চাপা পড়ে যশোরের শার্শা উপজেলার বাগআচড়া ইউনিয়নের ৮ নম্বর টেংরা ওয়ার্ডের টেংরা গ্রামে নসিমন চালক মুক্তার আলির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য মুজাম গাজী জানান, রাতে ঘূর্ণিঝড়ের সময় মুক্তার বাড়িতে ছিলেন। এ সময় ঘরের উপর একটি গাছ ভেঙে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই মুক্তারের মৃত্যু হয়।

এদিকে জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আক্তারুজ্জামান জানান, ঝড়ের আগে কৃষকরা ধান ঘরে তুলতে পারলেও সবজি ও আম-লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে।

জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন, ঝড়ে ঘর-বাড়ি গাছ ভেঙে মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে সমগ্র জেলার ক্ষয়ক্ষতির হিসাব এখনও জানা যায়নি। কাজ চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026