বায়ু দূষণে গর্ভপাতের ঝুঁকি

ধূমপানের ন্যায় বায়ু দূষণের কারণেও নারীদের গর্ভপাতের ঝুঁকি রয়েছে। সম্প্রতি ‘ফার্টিলিটি অ্যান্ড স্টারিলিটি’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণার ফলাফল খুবই হতাশজনক উল্লেখ করে আগামী প্রজন্মের সুরক্ষায় শিগগিরই বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার আহবান জানান বিশেষজ্ঞরা।

এর আগেও বেশ কিছু গবেষণায় দেখা গেছে, অপরিণত ও কম ওজনের শিশু জন্মের জন্য বায়ু দূষণের ভূমিকা রয়েছে। সাম্প্রতিক এই গবেষণায় দেখা গেছে যে, বাতাসের নাইট্রোজেন-ডাইঅক্সাইড দূষণের কারণে গর্ভের সন্তান নষ্ট হবার সম্ভাবনা ১৬ শতাংশ।

গবেষণা দলের প্রধান ড. ম্যাথিউ ফুলার বলেন, গর্ভধারণের ওপর পরিবেশের প্রভাব সম্পর্কিত অন্যান্য গবেষণার সঙ্গে তুলনা করলে দেখা যায়, গর্ভপাতের জন্য ধূমপানের ন্যায় বায়ু দূষণ সমানভাবে দায়ী।

গবেষণাটি যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটতে পরিচালিত হয়েছে। তবে লন্ডন বা প্যারিসসহ যেকোনো বড় বড় শহর যেখানে বায়ু দূষন হয়ে থাকে, সেখানে এই ফলাফল প্রয়োগ করা যাবে বলে জানান ড. ফুলার।

তিনি বলেন, গবেষণায় ১৩০০ নারীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে, যারা ২০০৭-২০১৫ এই সময়ে জরুরী বিভাগে ভর্তি হয়েছিলেন। আমরা অনেকেই মনে করি বায় দূষণ কেবল আমাদের স্বাস্থ্যকেই প্রভাবিত করে। কিন্তু গবেষণায় দেখা যায়, এটা আমাদের অনাগত শিশুদের উপরও প্রভাব বিস্তার করে, যা খুবই বেদনাদায়ক।

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. ফারাহ স্টক বলেন, এটা স্পষ্টভাবে বলা যায় যে, বায়ু দূষণ বিশ্বব্যাপী মা, নবজাতক ও শিশুদের স্বাস্থ্যের জন্য হুমকি। তাই ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য নিশ্চিত করতে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা অপরিহার্য।

এদিকে বায়ু দূষণ কীভাবে একটি ভ্রূণের ক্ষতি করে তা এখনও জানা সম্ভব হয়নি। তবে বিশেষজ্ঞদের ধারণা, বায়ু দূষণের কারণে সৃষ্ট অক্সিডেটিভ চাপ ও প্রদাহ থেকে এটা হতে পারে। তাই বছরের যে সময়টাতে দূষণ কম হয়, গর্ভধারণের জন্য সেই সময়টা বেছে নেয়ার পরামর্শ দিয়েছেন ড. ফুলার।

এছাড়া প্রয়োজনে গর্ভবতী মায়েরা ইনডোর এয়ার ফিল্টার ব্যবহার করতে পারেন। যদিও উন্নয়নশীল দেশের নাগরিকদের জন্য এই ব্যবস্থা অনেকটা ব্যয়বহুল হতে পারে বলে মনে করেন তিনি।

 

টাইমস/এএইচ/জিএস

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026
img
সাতসকালে দেশে স্বর্ণের দামে বড় লাফ Feb 07, 2026
img
বড় পরিসরে আসছে 'লোকাহ ২' Feb 07, 2026
img
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি Feb 07, 2026
img
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮ Feb 07, 2026
img
একসঙ্গে ৩টি ধারাবাহিকে অভিনয়, কাকে কৃতিত্ব দিলেন ভাস্বর? Feb 07, 2026