একটি ফেসবুক পেজ: আড়াই হাজার শিশু উদ্ধার

মিসরের মিসিং চিলড্রেন নামের একটি ফেসবুক পেজে হারানো শিশুদের খুঁজে পেতে ছবি আপলোড করার পর এ পর্যন্ত ২ হাজার ৫০০ শিশুকে পাওয়া গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।

প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৫ সালের মাঝামাঝি মিসিং চিলড্রেন পেজটি চালু হয়। এর উদ্দেশ্য ছিল হারানো ছেলেমেয়েদের গল্প বলে ও ছবি প্রকাশ করে সচেতনতা তৈরি করা। পেজটির উদ্যোক্তা ৪৩ বছর বয়সী প্রকৌশলী রামি আল-জেবালি।

বর্তমানে ওই পেজটিতে ১৩ জন কাজ করছেন এবং এর অনুসারী সংখ্যা ১৭ লাখ। তাদের বিশাল আইনজীবী, থেরাপিস্ট ও শিক্ষাবিদদের নেটওয়ার্ক তৈরি হয়েছে, যাতে তারা হারানো শিশুদের ফেরাতে সাহায্য করতে পারেন। এ কারণে তাদের সফলতার হারও অনেক বেশি। তাদের কাছে ৭ হাজার হারানো বিজ্ঞপ্তি পোস্ট করে ২ হাজার ৫০০ শিশুকে খুঁজে পাওয়া গেছে।

পেজটির উদ্যোক্তা রামি আল-জেবালি জানান, যখন পেজটি চালু করি তখন হারানো শিশুদের খোঁজার লক্ষ্য ছিল না। তবে প্রথম যখন কোনো হারানো শিশুকে ভাগ্যক্রমে পাওয়া যায়, তখন তিনি লক্ষ্য বদলে ফেলেন এবং হারানো শিশুদের খুঁজতে শুরু করেন।

জেবালি আরও জানান, তারা হারানো শিশুদের খোঁজার পাশাপাশি তাদের ভিক্ষাবৃত্তিতে না ব্যবহার করার জন্য কর্মসূচি শুরু করেছেন। এ ছাড়া রাস্তায় কোনো শিশুকে ভিক্ষা করতে দেখলে তার ছবি তুলে পোস্ট করার আহ্বান জানান তারা। এরপর সেখান থেকে হারানো শিশুদের খোঁজা শুরু হয়। বর্তমানে তাদের কাছে মিসরের সবচেয়ে বড় হারানো শিশুদের একটি ডেটাবেইস রয়েছে।

ফেসবুকের পক্ষ থেকে অন্যতম প্রভাব সৃষ্টিকারী পেজ হিসেবে একে ২০১৮ সালে নির্বাচন করা হয়। ফেসবুক তাদের ৫০ হাজার মার্কিন ডলার মঞ্জুরি দিয়েছে। তাদের নিজস্ব ওয়েবসাইট ও ফেস রিকগনিশন টুল তৈরি হয়েছে এর মাধ্যমে। মিসর ছাড়াও পেজটি রোমানিয়ায় কাজ শুরু করেছে।


টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন আফগান ব্যাটার Feb 05, 2026
img
হৃতিকের সিক্সপ্যাকের রহস্য লুকিয়ে আছে কোথায়? Feb 05, 2026
img
আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত Feb 05, 2026
img
প্রেক্ষাগৃহ থেকে নেটফ্লিক্স, সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছে ধুরন্ধর! Feb 05, 2026
img
সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা Feb 05, 2026
img
জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম Feb 05, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দিল্লি, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 05, 2026
img
মানুষের হৃদয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে : পার্থ Feb 05, 2026
img
জেনে নিন গ্রিন টি পান করার সঠিক সময় ও স্বাস্থ্য উপকারিতা Feb 05, 2026
img
তিনটি বড় প্রকল্প নিয়ে নেটফ্লিক্সের পর্দায় সাইফ আলী খান! Feb 05, 2026
img
নওগাঁয় যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
বোতলজাত পানি কতটা নিরাপদ? Feb 05, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 05, 2026
img
বারাণসী নিয়ে কী অভিজ্ঞতার কথা জানালেন মহেশ বাবু! Feb 05, 2026
img
কেন কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর! Feb 05, 2026
img
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের জন্মদিন আজ Feb 05, 2026
img
ঝিনাইদহে বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩ Feb 05, 2026
img
দর্শকপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর জন্মদিন আজ Feb 05, 2026
img
অবশেষে প্রকাশ পেল 'দো দিওয়ানে শহর মে'- এর ট্রেলার Feb 05, 2026
img
ব্যালটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে জনগণ: নুরুল আমিন Feb 05, 2026