ইভ্যালিকে “চাপাবাজি” বাদ দিতে বলেছে সাধারণ ক্রেতারা!

“নিজের পকেটের টাকা দিয়া ৩-৪ মাস হা কইরা আসমানের দিকে চায়া প্রোডাক্টের লিগা অপেক্ষা করার দরকার নাই আমার, কিনলাম না দেইখা লন!”

অনলাইনে বাণিজ্যিক পণ্য ডেলিভারি প্রতিষ্ঠান ইভ্যালির ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া একটি পোস্টে এই মন্তব্যটি করেছেন তানভীরুল ইমলাম তুষার নামে একজন। যিনি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের একজন শিক্ষার্থী।

ইভ্যালির ‘হট ডিল’ অফারকে প্রমোট করতে ‘পারলে না কিনে দেখান’ শিরোনামে ওই পোস্টটি করা হয়। যেখানে তুষারের মতো আরও অনেককেই ইভ্যালির সমালোচনা করে মন্তব্য করতে দেখা গেছে।

জিএম ইউনুস আলী নামে একজন লিখেছেন,‘ ফাইজলামি করার জায়গা পান না? ফাজিল যতসব। যাদের কনফার্ম অর্ডার কয়েক মাস আটকে আছে আগে সে গুলো রিলিজ করেন। ডাকাতের দল যতসব।’

মোহাম্মদ শরিফুল ইসলাম নামে একজন মন্তব্য করেছেন, ‘চাপাবাজি বাদ দিয়ে আগে সকল ক্রেতাদের পেন্ডিংকৃত প্রোডাক্টের ডেলিভারি দেন।’

হৃশিকেশ দাস নামে একজন তার অর্ডার করা পণ্যের ইনভয়েস নাম্বার উল্লেখ করে লিখেছেন,‘ ইভ্যালি ১০০% বাটপার। মানুষের টাকা নিয়ে ধান্দাবাজি করেন। পণ্য দিতে পারতেছেন না আবার রিফান্ড করবেন বলে রিফান্ড ও করছেন না। দেই দিচ্ছি বলে দিন পার করছেন। ইভ্যালি ডিজিটাল চুর।”

এমএলএম আশরাফুল নামে একজন লিখেছেন, ‘বাটপারি কাকে বলে ইভ্যালি করায় গন্ডায় বুঝিয়ে দিতে সক্ষম।’

ইব্রাহিম অপি নামে একজন তার অর্ডার করা পণ্যের ইনভয়েস নাম্বার উল্লেখ করে বলেছেন,‘ রেগুলার অর্ডারে ৭২ দিন চলে গেছে, এখনও প্রসেসিং চলে। আর কতো সময় লাগবে ইভ্যালির রেগুলার অর্ডার ডেলিভারি করতে।’

মাহমুদুর রহমান রতন নামে একজন লিখেছেন,‘ কারো কাছে অতিরিক্ত টাকা থাকলে এখানে ইনভেস্ট করেন। কারণ জিনিস পাইতেও পারেন আবার নাও পারেন।’

এসব মন্তব্যের বিষয়ে জানতে ইভ্যালির অফিসিয়াল টেলিফোন নাম্বারে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

দুই দিনের জেলে জীবনের বড় শিক্ষা Feb 03, 2026
img
দামি ডায়েট নয়, ঘরোয়া খাবারেই বাজিমাত! হৃতিকের ফিটনেস প্লেটে কী থাকে? Feb 03, 2026
img
মুহূর্তেই ধ্বংস হওয়া সভ্যতার অজানা ইতিহাস Feb 03, 2026
img
চুল পড়া কমাতে বিশেষ হেয়ার প্যাক ব্যবহার করেন জাহ্নবী! Feb 03, 2026
img
মালয়েশিয়ায় মানবপাচারে জড়িত ১৯ বাংলাদেশি আটক Feb 03, 2026
img
আজ দুপুরে খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা Feb 03, 2026
img
মালাইকা নন, ‘চল ছাঁইয়া ছাঁইয়া’ গানে পরিচালকের প্রথম পছন্দের তালিকায় ছিলেন অন্য কেউ! Feb 03, 2026
img
ইস্তাম্বুলে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 03, 2026
img
৫ আগস্টের পর কারও নামে মামলা দেইনি : নুরুল হক নুর Feb 03, 2026
img
হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন Feb 03, 2026
img
ময়মনসিংহসহ তিন জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 03, 2026
img
ফুটপাত থেকে বিরাট বাংলো বাড়ি,পুরোনো দিনের অভিজ্ঞতার কথা জানালেন জাভেদ-শাবানা Feb 03, 2026
img
আমরা দিলাম ছোট ছোট জিনিস, ওরা দেয় বেহেশতের টিকিট : আসাদুল হাবিব দুলু Feb 03, 2026
img
দেব ও শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী জ্যোতির্ময়ী Feb 03, 2026
img
ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া Feb 03, 2026
img
‘বিসিসিআই মুস্তাফিজ ইস্যু ভালোভাবে সামলাতে পারলে এত বিশৃঙ্খলা হতো না’ Feb 03, 2026
img
হান্নান মাসউদের নির্বাচনী তহবিলে ১০ লাখ টাকা দিলো মাদরাসার সহপাঠীরা Feb 03, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ১৭ নেতাকর্মী বহিষ্কার Feb 03, 2026
img
সকালে দুধ চা পানেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Feb 03, 2026
img
আল-হিলালে যোগ দিলেন বেনজেমা Feb 03, 2026