শুক্রগ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে, ধারণা বিজ্ঞানীদের

গত সপ্তাহে জ্যোতির্বিদদের একটি আন্তর্জাতিক দল শুক্রগ্রহের মেঘের মধ্যে ফসফিনের একটি দুর্লভ অণু আবিষ্কার করার ঘোষণা দিয়েছেন। পৃথিবীতে এই গ্যাসটি কেবল শিল্প-কারখানায় এবং অক্সিজেনমুক্ত পরিবেশে বিকশিত হওয়া জীবাণু দ্বারা তৈরি হয়ে থাকে।

জ্যোতির্বিজ্ঞানীরা কয়েক দশক ধরে অনুমান করে আসছিলেন যে শুক্রের উচ্চ মেঘগুলোতে অণুজীবের অস্তিত্ব থাকতে পারে। ফসফিনের উপস্থিতি এমন ধারণাকে আরও জোরালো করল।

যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের টিম লিডার জেন গ্রিভস বলেন, “আমরা যখন প্রথমবার শুক্রগ্রহে ফসফিনের ইঙ্গিত পেয়েছি, তখন এটি আমাদের অবাক করেছে।” গ্রিভস সর্বপ্রথম জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল টেলিস্কোপের (জেসিএমটি) পর্যবেক্ষণে ফসফিনের লক্ষণ চিহ্নিত করেছিলেন।

তাদের এই আবিষ্কারটি আরও শক্তিশালী ও সংবেদনশীল দূরবীন  চিলির ৪৫ অ্যান্টেনা সংযুক্ত অ্যাটাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার অ্যারে (এএলএমএ) ব্যবহার করে নিশ্চিত করা হয়েছে। যন্ত্র দু’টির সাহায্যে শুক্র গ্রহটিকে প্রায় ১ মিলিমিটার দৈর্ঘ্যের তরঙ্গদৈর্ঘ্যে পর্যবেক্ষণ করা হয়েছে। কেবলমাত্র উচ্চ ক্ষমতা সম্পন্ন দূরবীনগুলো এটি কার্যকরভাবে শনাক্ত করতে পারে।

আন্তর্জাতিক দলটিতে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের গবেষকরা রয়েছেন। তাদের অনুমান শুক্রের মেঘে সামান্য ঘনত্বের ফসফিন বিদ্যমান, প্রতি বিলিয়নে যা প্রায় বিশটি রেণু।

এই গ্যাসটির উৎস খুঁজে পেতে তারা বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিচার বিশ্লেষণ করেন। গ্রহটির কোন প্রাকৃতিক অ-জৈবিক প্রক্রিয়া থেকে এটি আসতে পারে কিনা তাও বিশ্লেষণ করে দেখা হয়।

সম্ভাব্য অজৈবিক উৎসের মধ্যে রয়েছে সূর্যের আলো, পৃষ্ঠ থেকে উপরের দিকে উড়ে যাওয়া খনিজ, আগ্নেয়গিরি বা বজ্রপাত। তবে এগুলোর কোনটিই এসব ফসফিনের উৎস নয় বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

দলটির মতে ভেনাসে পরিলক্ষিত পরিমাণে ফসফিন (যা হাইড্রোজেন এবং ফসফরাস সমন্বয়ে গঠিত) তৈরি করতে, পার্থিব জীবকে কেবলমাত্র তাদের সর্বোচ্চ উৎপাদনশীলতার ১০ শতাংশ কাজ করতে হবে। পৃথিবীর ব্যাকটেরিয়াগুলো ফসফিন তৈরি করতে খনিজ বা জৈবিক পদার্থ থেকে ফসফেট গ্রহণ করে, হাইড্রোজেন যুক্ত করে এবং শেষ পর্যন্ত ফসফিন নির্গমন করে।

শুক্রের যেকোন জীবই হয়তো পৃথিবীর জীবদের থেকে খুব আলাদা হবে। তবে তারাও বায়ুমণ্ডলে ফসফিনের উৎস হতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।

তথ্যসূত্র: সাইন্স ডেইলি

 

টাইমস/এনজে

Share this news on:

সর্বশেষ

img
পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট Feb 05, 2026
img
নতুন বছরে কাজ আর দায়িত্বেই ব্যস্ত থাকতে চান সঙ্গীতশিল্পী সালমা! Feb 05, 2026
img
২০২৬- এ ভারতীয় সিনেমায় আসছে একের পর এক চমক! Feb 05, 2026
img
নওগাঁয় জামায়াতের জনসভাস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ জানালেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ Feb 05, 2026
img

মন্ত্রিসভার বৈঠকে বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি Feb 05, 2026
img
তারেক রহমানের উদ্দেশে এরশাদের সাবেক স্ত্রীর খোলা চিঠি Feb 05, 2026
img
‘এন্থিরান’ এবং ‘রা.ওয়ান’ আজও আলোচনার ভিন্ন এক উচ্চতায়! Feb 05, 2026
img
বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডারকে দলে ভেড়াল তুর্কি ক্লাব Feb 05, 2026
img
নির্বাচনী হয়রানির অভিযোগে হাসনাত আব্দুল্লাহর সমর্থকদের বিরুদ্ধে জিওপির সংবাদ সম্মেলন Feb 05, 2026
img
ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক Feb 05, 2026
img
আবেদপুত্র সিয়ামের জামিন শুনানি আজ Feb 05, 2026
img
নেটফ্লিক্সে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আইনি থ্রিলার চলচ্চিত্র ‘ইক্কা’ Feb 05, 2026
img
টাকার অভাবে আমাদের প্রার্থীদের নির্বাচন করতে কষ্ট হয় : চরমোনাই পীর Feb 05, 2026
img
সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল Feb 05, 2026
img
বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ Feb 05, 2026
img
বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে চান নাহিদ ইসলাম, ইসিতে আবেদন Feb 05, 2026
img
গুম-খুনের রাজনীতির জন্য নয়, ইসলামের পক্ষে ভোট চাই: চরমোনাই পীর Feb 05, 2026
img
সামাজিক মাধ্যমে ধর্মীয় বার্তায় ঢালিউড অভিনেতা জায়েদ খান! Feb 05, 2026
img
দীর্ঘ অপেক্ষার পর বড়পর্দায় আসছে ‘মির্জাপুর: দ্যা ফিল্ম’ Feb 05, 2026