ভূয়া ছবি শনাক্তের নতুন প্রযুক্তি

তথ্য-প্রযুক্তির উৎকর্ষতার যুগে ভূয়া সংবাদ বা ছবির কারণে অনেকে অনেক সময় নানাবিধ বিড়ম্বনায় পড়েন। কারণ অ্যাডোব ফটোশপ কিংবা অন্য কোনো ছবি সম্পাদনা সফ্টওয়ারে সম্পাদিত ছবি আসল নাকি নকল, তা খালি চোখে ধরা সহজ নয়। এর ফলে অনেকেই সামাজিক মর্যাদাহানীর শিকার হন। আবার ভূয়া ছবির ওপর ভিত্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ধরণের ভূয়া সংবাদ।

এই সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরেই চেষ্টা করে আসছে বিভিন্ন দেশের সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এবার সেই প্রচেষ্টার সফলতার মুকুটে আরেকটি পালক যোগ করলো অ্যাডোব ফোটোশপের নতুন প্রযুক্তি।

অ্যাডোব ফোটোশপেযুক্ত নতুন এই টুলসের মাধ্যমে সহজেই সম্পাদিত ছবির আসল-নকল শনাক্ত করা সম্ভব হবে। গত সপ্তাহে নতুন এই প্রযুক্তির পরীক্ষামূলক ভার্সনটি বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এই ফিচারটি ব্যবহারের মধ্য দিয়ে ব্যবহারকারীরা একটি ছবির মেটাডাটা সম্পর্কে জানতে পারবেন। অর্থাৎ এর মাধ্যমে ছবিটি সম্পাদনার ইতিহাস, কে এটি সম্পাদনা করেছেন, কোথায় এবং কীভাবে সম্পাদনা করা হয়েছে, মূল ছবির থাম্বনাইল প্রভৃতি অনেক তথ্যই জানা সম্ভব হবে।

এ বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানটির জেনারেল কাউন্সিল ডানা রাও বলেন, ‘আপনার কাছে যদি এমন কিছু থাকে যা আপনি মানুষকে বিশ্বাস করাতে চাইছেন, তাহলে এই প্রযু্ক্তিটি আপনাকে সেক্ষেত্রে সহায়তা করবে।’

তবে এই পযুক্তির একটি সীমাবদ্ধতা রয়েছে তা হলো, শুধুমাত্র অ্যাডোব ফটোশপে সম্পাদনা করা ছবি থেকেই পূর্ণাঙ্গ তথ্য এর মাধ্যমে পাওয়া যাবে। তবে আশার কথা হলো প্রায় ৯০ শতাংশ ছবিই অ্যাডোব ফটোশপে সম্পাদনা করা হয়। অ্যাডোবি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, প্রতিষ্ঠানটির সম্পাদনা সফ্টওয়ারটির প্রায় ২৩ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে।

এর মধ্য দিয়ে ভূয়া ছবির বিরম্বনা থেকে কিছুটা হলেও রেহায় মিলবে বলে আশা করছেন তথ্য-প্রযুক্তির সাথে যুক্ত বিভিন্ন মহল। তথ্যসূত্র: সিএনএন

 

টাইমস/এনজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট Feb 05, 2026
img
নতুন বছরে কাজ আর দায়িত্বেই ব্যস্ত থাকতে চান সঙ্গীতশিল্পী সালমা! Feb 05, 2026
img
২০২৬- এ ভারতীয় সিনেমায় আসছে একের পর এক চমক! Feb 05, 2026
img
নওগাঁয় জামায়াতের জনসভাস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ জানালেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ Feb 05, 2026
img

মন্ত্রিসভার বৈঠকে বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি Feb 05, 2026
img
তারেক রহমানের উদ্দেশে এরশাদের সাবেক স্ত্রীর খোলা চিঠি Feb 05, 2026
img
‘এন্থিরান’ এবং ‘রা.ওয়ান’ আজও আলোচনার ভিন্ন এক উচ্চতায়! Feb 05, 2026
img
বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডারকে দলে ভেড়াল তুর্কি ক্লাব Feb 05, 2026
img
নির্বাচনী হয়রানির অভিযোগে হাসনাত আব্দুল্লাহর সমর্থকদের বিরুদ্ধে জিওপির সংবাদ সম্মেলন Feb 05, 2026
img
ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক Feb 05, 2026
img
আবেদপুত্র সিয়ামের জামিন শুনানি আজ Feb 05, 2026
img
নেটফ্লিক্সে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আইনি থ্রিলার চলচ্চিত্র ‘ইক্কা’ Feb 05, 2026
img
টাকার অভাবে আমাদের প্রার্থীদের নির্বাচন করতে কষ্ট হয় : চরমোনাই পীর Feb 05, 2026
img
সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল Feb 05, 2026
img
বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ Feb 05, 2026
img
বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে চান নাহিদ ইসলাম, ইসিতে আবেদন Feb 05, 2026
img
গুম-খুনের রাজনীতির জন্য নয়, ইসলামের পক্ষে ভোট চাই: চরমোনাই পীর Feb 05, 2026
img
সামাজিক মাধ্যমে ধর্মীয় বার্তায় ঢালিউড অভিনেতা জায়েদ খান! Feb 05, 2026
img
দীর্ঘ অপেক্ষার পর বড়পর্দায় আসছে ‘মির্জাপুর: দ্যা ফিল্ম’ Feb 05, 2026