ব্রিটিশ আমলের সীমানা পিলারসহ ৮ প্রতারক আটক

ভারতীয় উপমহাদেশ থেকে বিদায় নেয়ার সময় এ অঞ্চলের অনেক মূল্যবান সম্পদ নিয়ে গেছে ব্রিটিশরা। কিন্তু তারা যেসব মূল্যবান নিদর্শন এ অঞ্চলে রেখে গেছে, তার মধ্যে অন্যতম ‘সীমানা পিলার’। ব্রিটিশ আমলের এমনই এক সীমানা পিলার প্রতারকদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

ঝালকাঠির রাজাপুরের বাইপাস মোড়ের একটি বাড়ি থেকে ১০ কোটি টাকা মূল্যের ওই ব্রিটিশ সীমানা পিলার সাদৃশ্য একটি বস্তুসহ ৮ প্রতারককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজাপুর উপজেলার বাইপাস মোড় এলাকার ইদ্রিস খন্দকারের বাড়ি থেকে প্রতারকদের আটক করা হয়। এসময় প্রতারকদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও ৯টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

আটকরা হলেন- বাইপাস মোড়ের মৃত ইসাহাক খন্দকারের ছেলে ইদ্রিস খন্দকার, চট্টগ্রামের বাকুলিয়ার হোসাইন বিন শহিদ (৫০), বরিশালের হিজলার পভনিভায়া গ্রামের মাহতাব উদ্দিন (৫৪), লক্ষ্মীপুরের ভবানিপুর গ্রামের মিজানুর রহমান (৪৫), ভোলার বোরহানউদ্দিনের মহিউদ্দিন (৪০), ঢাকার দক্ষিণখানের ১২নং সেক্টরের মোল্লারটেক এলাকার রতন উদ্দিন (৪৫), ভোলার লালমোহনের চরনিউলের মেহেদি হাসান (৩৩) ও রাজাপুরের আঙ্গারিয়া গ্রামের নজরুল ইসলাম।

রাজাপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, উদ্ধার হওয়া সীমানা পিলারে ইস্ট ইন্ডিয়া কোম্পানী-১৮১৮ লেখা রয়েছে। উদ্ধার হওয়া ওই বস্তুটি প্রকৃত পক্ষে ব্রিটিশ সীমানা পিলার কিনা তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রাম বন্দর নিয়ে গোপনীয় চুক্তি হতে পারে না : ফরহাদ মজহার Feb 07, 2026
img
আজ রোজ ডে Feb 07, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কায়রো, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 07, 2026
img
খালি পেটে আনারস খেলে কী হয়? Feb 07, 2026
img
মুস্তাফিজকে শেষ ওভার না করানোর কারণ জানালেন আশরাফুল Feb 07, 2026
img
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ Feb 07, 2026
img
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপা জেতার অপেক্ষায় বাংলাদেশ Feb 07, 2026
img
গায়কদের শোষণ করা হয়, অভিযোগ ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত অভিজিতের! Feb 07, 2026
img
বারাক ওবামাকে বানর হিসেবে দেখানো ট্রাম্পের ভিডিও সরিয়ে নিল হোয়াইট হাউজ Feb 07, 2026
img
অরিজিৎ-এর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে কী বললেন লাকি আলি? Feb 07, 2026
img

নীলফামারী-৪ আসন

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 07, 2026
img
নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের Feb 07, 2026
img
কিভাবে ৪০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ব্র্যাড পিট? Feb 07, 2026
img
শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল ভারত Feb 07, 2026
img
১২ দিনেই ৫ কোটি ছাড়াল ইমরান হাশমির অভিনীত সেই ওয়েব সিরিজ! Feb 07, 2026
img
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, মন্তব্য ট্রাম্পের Feb 07, 2026
img
ফিফা বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা Feb 07, 2026
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026