বয়স কমানোর প্রযুক্তি আবিষ্কার

বয়স কমানোর প্রযুক্তি আবিষ্কারের দাবি করেছেন ইসরাইলের বিজ্ঞানীরা। শুধুমাত্র অক্সিজেন ব্যবহার করে জৈবিক বৃদ্ধির প্রক্রিয়া সফলভাবে বন্ধ করার পাশাপাশি সেটি হ্রাস করতেও সক্ষম হয়েছেন তারা।

তেল আবিব বিশ্ববিদ্যালয় এবং শামির মেডিকেল সেন্টারের যৌথ উদ্যোগে এ সম্পর্কিত গবেষণাটি পরিচালনা করা হয়। গবেষকদের দাবি, একটি চাপযুক্ত চেম্বারে উচ্চ চাপযুক্ত অক্সিজেন পরিচালনা করার মধ্যদিয়ে দেখা গেছে এটি বার্ধক্য এবং অসুস্থতা সম্পর্কিত প্রক্রিয়া দু’টি বিপরীত দিকে চালিত করতে সক্ষম।

গবেষকদের মতে, স্বাস্থ্যকর প্রাপ্তবয়স্কদের উপর হাইপারবারিক অক্সিজেন ট্রিটমেন্ট (এইচবিওটি) ব্যবহার করে টেলোমেয়ার সমূহ (ক্রোমোসোম প্রান্ত) সংক্ষিপ্তকরণ এবং শরীরে পুরাতন ও ত্রুটিযুক্ত কোষগুলির সংক্রমণকে বিপরীত মুখে পরিচালনা করা যেতে পারে।

অর্থাৎ এর মধ্যদিয়ে চিকিত্সা প্রক্রিয়ার অগ্রগতির সাথে সাথে বয়স্কদের রক্তকণিকা সমূহ তারুণ্য লাভ করতে থাকে।

গবেষণায় ৬৪ বছরের বেশি বয়সী ৩৫ জন ব্যক্তি অংশগ্রহণ করেন। তাদের দিনে ৯০ মিনিট ও সপ্তাহে ৫ বার করে ৩ মাস যাবত এইচবিওটি দেয়া হয়।

তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাই ইফ্রাতি গণমাধ্যমকে বলেন, সমীক্ষাটি ইঙ্গিত দেয় যে বার্ধক্য প্রক্রিয়াটির সেলুলার ভিত্তিকে বিপরীত করা যেতে পারে।

তিনি আরো বলেন, ‘বিশ্বজুড়ে গবেষকরা ‘ফার্মাকোলজিক্যাল এন্ড বায়োলোজিক্যাল ইন্টারভেনশন’ বিকাশের চেষ্টা করছেন যা টেলোমেয়ার প্রসারকে সক্রিয় করে। আমাদের এইচবিওটি প্রোটোকল এটি অর্জনে সক্ষম হয়েছে। এটি প্রমাণ করে যে বয়স বাড়ার প্রক্রিয়াটিকে প্রকৃতপক্ষে প্রাথমিক সেলুলার-আণবিক স্তরে ফিরিয়ে নেয়া সম্ভব।’

গবেষণায় উল্লেখ করা হয়, মাত্র তিন মাসের এই এইচবিওটি বর্তমানে উপলব্ধ যে কোনো পদ্ধতির চেয়ে অনেক বেশি মাত্রায় টেলোমেয়ার দীর্ঘায়িত করতে পেরেছে। এর মধ্যদিয়ে অংশগ্রহণকারীদের দেহের কোষগুলি ২৫ বছর পূর্বাবস্থায় ফিরে গেছে।

এছাড়াও অভিনব এই অক্সিজেন চিকিত্সা অংশগ্রহণকারীদের মনোযোগ, তথ্য প্রক্রিয়াকরণের গতি এবং  কার্যনির্বাহী ক্ষমতা উন্নত করেছে বলে গবেষকরা জানিয়েছেন।

তথ্যসূত্র: আলজাজিরা

 

টাইমস/এনজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
হৃতিকের সিক্সপ্যাকের রহস্য লুকিয়ে আছে কোথায়? Feb 05, 2026
img
আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত Feb 05, 2026
img
প্রেক্ষাগৃহ থেকে নেটফ্লিক্স, সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছে ধুরন্ধর! Feb 05, 2026
img
সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা Feb 05, 2026
img
জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম Feb 05, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দিল্লি, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 05, 2026
img
মানুষের হৃদয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে : পার্থ Feb 05, 2026
img
জেনে নিন গ্রিন টি পান করার সঠিক সময় ও স্বাস্থ্য উপকারিতা Feb 05, 2026
img
তিনটি বড় প্রকল্প নিয়ে নেটফ্লিক্সের পর্দায় সাইফ আলী খান! Feb 05, 2026
img
নওগাঁয় যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
বোতলজাত পানি কতটা নিরাপদ? Feb 05, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 05, 2026
img
বারাণসী নিয়ে কী অভিজ্ঞতার কথা জানালেন মহেশ বাবু! Feb 05, 2026
img
কেন কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর! Feb 05, 2026
img
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের জন্মদিন আজ Feb 05, 2026
img
ঝিনাইদহে বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩ Feb 05, 2026
img
দর্শকপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর জন্মদিন আজ Feb 05, 2026
img
অবশেষে প্রকাশ পেল 'দো দিওয়ানে শহর মে'- এর ট্রেলার Feb 05, 2026
img
ব্যালটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে জনগণ: নুরুল আমিন Feb 05, 2026
img
আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026